ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারকে নতুন পদে বদলি মধ্যপ্রাচ্যে উত্তাপ: বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৭ ডলার হরমুজে নতুন নৌপথ: ওমানের আঞ্চলিক বৈঠক স্থগিত দেশে ফিরে ইতালিতে হামলার বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী বাঁধন ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে

গোপালগঞ্জে হামলার প্রতিবাদে দিনাজপুরে জামায়াতের বিক্ষোভ


  • আপলোড সময় : বৃহস্পতিবার ১৭ জুলাই, ২০২৫ সময় : ৮:১৭ পিএম

দিনাজপুর প্রতিনিধি ॥

গোপালগঞ্জে জুলাই যোদ্ধাদের ওপর নিষিদ্ধ সংগঠন আওয়ামী ফ্যাসিস্টদের হামলার প্রতিবাদে দিনাজপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী দিনাজপুর শহর শাখা। বৃহস্পতিবার (১৭ জুলাই ২০২৫) বিকাল সাড়ে ৫টায় দিনাজপুর শহরের রেলওয়ে স্টেশন চত্বর থেকে শুরু হওয়া বিশাল বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাহাদুর বাজার ট্রাফিক মোড়ে এসে শেষ হয়। পরে সেখানে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।


সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা জামায়াতের আমির অধ্যক্ষ আনিসুর রহমান। শহর জামায়াতের আমির সিরাজুস সালেহীনের সভাপতিত্বে ও সেক্রেটারি কামরুল হাসান রাসেলের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৩ (সদর) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জেলা কর্ম পরিষদ সদস্য অ্যাডভোকেট মাইনুল আলম প্রমুখ। বক্তারা গোপালগঞ্জে এনসিপি নেতৃবৃন্দের ওপর নৃশংস হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দোষীদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর