ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারকে নতুন পদে বদলি মধ্যপ্রাচ্যে উত্তাপ: বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৭ ডলার হরমুজে নতুন নৌপথ: ওমানের আঞ্চলিক বৈঠক স্থগিত দেশে ফিরে ইতালিতে হামলার বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী বাঁধন ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে

শিবগঞ্জে হোপ প্রকল্পের বই পেলো ৬টি বিদ্যালয়


  • আপলোড সময় : বৃহস্পতিবার ১৭ জুলাই, ২০২৫ সময় : ৮:১৯ পিএম

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ

বগুড়ার শিবগঞ্জে এনজিও পল্লীশ্রী কর্তৃক বাস্তবায়িত হোপ প্রকল্পের আওতায় উপজেলার ৬টি মাধ্যমিক বিদ্যালয়ের  লাইব্রেরী উন্নয়নে বই বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জিয়াউর রহমান।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম, শিবগঞ্জ উপজেলা নাগরিক সমাজ  সংগঠনের সাধারণ সম্পাদক সুবির কুমার দত্ত,  প্রধান শিক্ষক নুরুল ইসলাম, শাহারুল ইসলাম, এএসএম ফসিয়ার রহমান, রেজাউল করিম, পল্লীশ্রী থেকে প্রকল্প সমন্বয়কারী মাহমুদ মানিক, এরিয়া সমন্বয়করী তাইবাতুন নেহার, ফিল্ড ফ্যাসিলিটের আখেরা খাতুন, দেলোয়ার হোসেন, সহকারী শিক্ষক সাজু মিয়া, সুশান্ত কুমার, শিক্ষার্থী উম্মে মারিয়া, মিম আক্তার, জান্নাতুল ফেরদৌস তিথী, সাবিহা আক্তার, আবিদ হাসান, তামিম হোসেন প্রমূখ।

হোপ প্রকল্পের এরিয়া সমন্বয়কারী তাইবাতুন নেহার প্রীতি জানান, বিদ্যালয়ের শিক্ষার্থীদের মোবাইল আসক্তি থেকে দুরে রাখার জন্য এবং জ্ঞান বিজ্ঞানে এগিয়ে যাওয়ার জন্য প্রতিটি বিদ্যালয়ে ২৯টি করে বই বিতরণ করা হয়।

প্রসঙ্গতঃ বই পাওয়া ৬টি বিদ্যালয় হলো, কিচক দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়, গুজিয়া উচ্চ বিদ্যালয়, মহাস্থান উচ্চ বিদ্যালয়, নিউ গোল্ডেন চাইল্ড এডুকেশন স্কুল, গাংনগর এএম বহুমুখী উচ্চ বিদ্যালয় ও জগন্নাথপুর উচ্চ বিদ্যালয়।

আকাশজমিন/আরআর

 


এ সম্পর্কিত আরো খবর