ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারকে নতুন পদে বদলি মধ্যপ্রাচ্যে উত্তাপ: বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৭ ডলার হরমুজে নতুন নৌপথ: ওমানের আঞ্চলিক বৈঠক স্থগিত দেশে ফিরে ইতালিতে হামলার বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী বাঁধন ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে

নাটোরে জমি সংক্রান্ত বিরোধে নিহত ১


  • আপলোড সময় : রবিবার ২০ জুলাই, ২০২৫ সময় : ৬:০৫ পিএম

নাটোর প্রতিনিধি

নাটোরের নলডাঙ্গায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে খালেদা বিবি(৫৫) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় একজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে  হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার(২০ জুলাই )নলডাঙ্গা উপজেলার নশরতপুর  এলাকায় এ ঘটনা ঘটে। নিহত খালেদা  বিবি উপজেলার নশরতপুর এলাকার আব্দুল বারেক আলীর স্ত্রী। তিনি পেশায় একজন গৃহিণী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘ দিন ধরে পুকুর পাড়ের জমি নিয়ে উপজেলার নশরতপুর এলাকার আব্দুল বারেক আলীর সাথে ভাই খালেক আলী বিরোধ চলছিল। দুপুরে বারেক আলীর তার কলার জমির পানি নিষ্কাশনের জন্য নালা কেটে পানি বের করছিলেন। এ নিয়ে খালেক আলী সাথে বারেক আলীর তর্ক-বির্তক হয়। এক পর্যায়ে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়েন।

এতে খালেকের ছেলে মেহেদী হাসান ধারালো হাসুয়ার আঘাতে খালেদা বিবি ঘটনাস্থলেই মারা যান। মাকে বাঁচাতে গিয়ে গুরুতর আহত হন ছেলে সেলিম আলী। তাকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নেওয়া হয়েছে । পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। ময়না তদন্তের জন্য লাশ নাটোর আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে।বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। মেহেদী হাসান কে পুলিশ আটক করেছে। মেহেদী হাসান নশরতপুর এলাকার খালেক আলীর ছেলে।

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রফিকুল ইসলাম রফিক খালেদা বিবির মৃত্যুর সংবাদ নিশ্চিত করে বলেন, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে থেকে মরদেহ উদ্ধার করেছে। এবং মেহেদী হাসান কে এলাকাবাসীর সহযোগিতা আটক করা হয়েছে।এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর