ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে পুরুষদের পর মেয়েরাও বর্জন করল নাকভিকে, দুবাইতে আবারও ট্রফি নাটক রাজধানীর বেসরকারি হাসপাতালে শিশু মৃত্যুর পর তুলকালাম বিশ্বের দূষিত বায়ুর তালিকায় শীর্ষে সিঙ্গাপুর সিটি,ঢাকা ষষ্ঠ আসিফ মাহমুদের আমলের সব নিয়োগ ও পদোন্নতির নথি এখন দুদকে পঞ্চগড়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: আহত ১৫, ২ ঘণ্টা মহাসড়ক অবরুদ্ধ অল্পের জন্য বাঁচলেন আন্তর্জাতিক নেতারা ৩৬ ঘণ্টা পর নিহত বাংলাদেশি যুবকের মরদেহ ফেরত দিলো বিএসএফ শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ

ষাটের দশকের কবি নাসিমা সুলতানা শফি আর নেই


  • আপলোড সময় : রবিবার ২০ জুলাই, ২০২৫ সময় : ৯:১৮ পিএম

নেত্রকোনা প্রতিনিধি

ষাটের দশকের অন্যতম নারী কবি, কথাসাহিত্যিক ও সমাজসেবিকা নাসিমা সুলতানা শফি (৭২) শনিবার দিবাগত রাত সাড়ে ১০টায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি---রাজিউন)। তিনি এক ছেলে ও এক মেয়ে রেখে যান। রবিবার গুলশানের আজাদ মসজিদ এবং শ্রীনগরের ছনবাড়ি এলাকার আল মদিনা মসজিদে জানাজার পর পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

বিশিষ্ট চলচ্চিত্রকার ও রাজনীতিবিদ শফি বিক্রমপুরীর স্ত্রী নাসিমা সুলতানা শফি ১৩৬০ বঙ্গাব্দে নেত্রকোনার আটপাড়া উপজেলার ঘাগড়া গ্রামে জন্মগ্রহণ করেন। শৈশবে ‘উত্তারাকাশ ও ‘বেগম পত্রিকায় তাঁর লেখালেখির শুরু। ছাত্রজীবনে তিনি কিছুকাল সাংবাদিকতাও করেন। তিনিই নেত্রকোনার প্রথম নারী সাংবাদিক। পরবর্তীতে একজন শিশুসাহিত্যিক হিসেবে, বিশেষ করে ছড়াকার হিসেবে হিসেবে ব্যাপক পরিচিতি পান। কবিতা, কথাসাহিত্য ও শিশুসাহিত্যের ওপর অন্তত ২০টি গ্রন্থ রচনা করেছেন। এছাড়া প্রতিষ্ঠা করেছেন ঘাগড়া উচ্চ বিদ্যালয়, নাসিমা শফি সরকারি প্রাথমিক বিদ্যালয়, বেগম ফাতেমা আরশেদ আলী উচ্চ বিদ্যালয়, ফাতেমা-আমীর আলী দারুল উলুম মাদ্রাসা, আশরাফুল উলুম হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা, আলমদিনা মসজিদসহ বেশকিছু শিক্ষা ও ধর্মভিত্তিক প্রতিষ্ঠান। এর বাইরে বিভিন্ন সমাজসেবামূলক কর্মকাণ্ডেও নিয়োজিত ছিলেন তিনি। #

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর