ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে পুরুষদের পর মেয়েরাও বর্জন করল নাকভিকে, দুবাইতে আবারও ট্রফি নাটক রাজধানীর বেসরকারি হাসপাতালে শিশু মৃত্যুর পর তুলকালাম বিশ্বের দূষিত বায়ুর তালিকায় শীর্ষে সিঙ্গাপুর সিটি,ঢাকা ষষ্ঠ আসিফ মাহমুদের আমলের সব নিয়োগ ও পদোন্নতির নথি এখন দুদকে পঞ্চগড়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: আহত ১৫, ২ ঘণ্টা মহাসড়ক অবরুদ্ধ অল্পের জন্য বাঁচলেন আন্তর্জাতিক নেতারা ৩৬ ঘণ্টা পর নিহত বাংলাদেশি যুবকের মরদেহ ফেরত দিলো বিএসএফ শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ

বিমান বিধ্বস্তের ঘটনায় আতঙ্কিত শিক্ষার্থী ও অভিভাবকরা


  • আপলোড সময় : সোমবার ২১ জুলাই, ২০২৫ সময় : ৩:২৬ পিএম

রাজধানীর উত্তরায় একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। সোমবার (২১ জুলাই) দুপুর ১টার কিছু পরে উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে এটি বিধ্বস্ত হয়। বিধ্বস্ত বিমানটি বিমান বাহিনীর এফ- বিজিআই প্রশিক্ষণ বিমান। ঘটনায় মাইলস্টোন স্কুলের শিক্ষার্থী অভিভাবকরা আতঙ্কিত হয়ে পড়েছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হচ্ছে।

জানা গেছে, ঘটনার সময় মাইলস্টোন স্কুল কলেজে শ্রেণি কার্যক্রম চলছিল। হঠাৎ বিকট শব্দে বিমানটি ভেঙে পড়লে শিক্ষার্থী স্থানীয়দের মধ্যে আতঙ্ক দেখা দেয়। স্কুলের অভিভাবকরা খবর পেয়ে ছুটে আসেন সন্তানদের খোঁজ নিতে। অনেকেই উদ্বিগ্ন হয়ে পড়েন। বিমান বাহিনীর আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে জানিয়েছে, বিমানটি দুপুর ১টা মিনিটে উড্ডয়ন করেছিল। উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই এটি দুর্ঘটনার কবলে পড়ে। এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে এই দুর্ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। ভিডিওতে একটি প্রশিক্ষণ বিমানকে নিচে পড়ে যেতে দেখা যায়, তবে ভিডিওটির সত্যতা এখনও নিশ্চিত করা সম্ভব হয়নি।


ঢাকা মহানগর পুলিশের উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার মহিদুল ইসলাম বলেন, খবর পেয়েছি, মাইলস্টোন কলেজ এলাকায় একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। ঘটনাস্থলে যাচ্ছি, বিস্তারিত জানার চেষ্টা করছি। ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম বলেন, দুপুর ১টা ১৮ মিনিটে খবর পেয়েছি যে উত্তরা মাইলস্টোন কলেজের কাছে একটি বিমান বিধ্বস্ত হয়েছে। আমাদের তিনটি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে। আরও দুটি ইউনিট রওনা হয়েছে। এখন পর্যন্ত বিস্তারিত তথ্য আমাদের কাছে নেই।

স্থানীয় সূত্র জানিয়েছে, বিধ্বস্ত হওয়ার পর ঘটনাস্থলে দ্রুত উদ্ধার অভিযান শুরু হয়। কয়েকজন আহত ব্যক্তিকে স্থানীয় হাসপাতাল ক্লিনিকে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন রয়েছে। বিমানটি বিধ্বস্ত হওয়ার সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। প্রতিবেদন লেখা পর্যন্ত উদ্ধার তৎপরতা চলমান রয়েছে। দুর্ঘটনায় কেউ মারা গেছেন কি না, সেটি নিশ্চিত করেনি কোনো কর্তৃপক্ষ।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর