ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারকে নতুন পদে বদলি মধ্যপ্রাচ্যে উত্তাপ: বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৭ ডলার হরমুজে নতুন নৌপথ: ওমানের আঞ্চলিক বৈঠক স্থগিত দেশে ফিরে ইতালিতে হামলার বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী বাঁধন ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে

উত্তরায় বিমান বিধ্বস্ত

তানভীরের মরদেহ বাড়ি নেওয়ার পথে উল্টে যায় ফ্রিজার ভ্যান


  • আপলোড সময় : মঙ্গলবার ২২ জুলাই, ২০২৫ সময় : ৩:৪৭ পিএম

টাঙ্গাইল প্রতিনিধি

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ওপর বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত শিক্ষার্থী তানভীর হোসেনের মরদেহ টাঙ্গাইলের মির্জাপুরে গ্রামের বাড়ি নেওয়ার পথে ফ্রিজার ভ্যানটি দুর্ঘটনার শিকার হয়। পরে অন্য গাড়িতে মরদেহ নিয়ে যাওয়া হয়। সোমবার (২১ জুলাই) দিবাগত রাত ২টার দিকে দুর্ঘটনা ঘটে। এতে গাড়িতে থাকা নিহত শিক্ষার্থীর চাচাতো ভাই সাইফুল আহত হন।

 

নিহত শিক্ষার্থী তানভীর হোসেন (১৪) মির্জাপুর উপজেলার ওয়ার্শী ইউনিয়নের নগরভাদ গ্রামের রুবেল মিয়ার ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় তানভীর হোসেন নিহত হয়। তার মরদেহ নিয়ে গ্রামের বাড়ি টাঙ্গাইলের উদ্দেশে রওনা দেন পরিবারের সদস্যরা। রাত ২টার দিকে লাশবাহী ফ্রিজার গাড়িটি গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় পৌঁছালে সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়।

নিহত তানভীরের চাচা ইউপি সদস্য আবুল কালাম আজাদ বলেন, দুর্ঘটনার শিকার হওয়ার পর অন্য গাড়িতে করে তানভীরের মরদেহ নিয়ে আসা হয়। ভোর ৪টায় তানভীরের মরদেহ বাড়িতে পৌঁছায়। সকাল ১০টায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর