কিশোরগঞ্জ ব্যুরোঃ
কিশোরগঞ্জের কুলিয়ারচরে রেললাইনে কাটাবস্হায় সিমা বেগম (২২) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার হয়েছে। মঙ্গলবার (২২জুলাই) সকালে উপজেলার ছয়সূতী টিএনটি এলাকার রেললাইনের ওপর থেকে ওই গৃহবধূর দ্বিখণ্ডিত মরদেহ উদ্ধার করে রেলওয়ে থানা পুলিশ। সিমা বেগম উপজেলার টিএনটি পাড়া এলাকার বাসিন্দা শাহিন মিয়ার স্ত্রী। তার বাবার বাড়ি কুলিয়ারচর উপজেলার সালুয়া ইউনিয়নের মাইজপাড়া গ্রামে।
ভৈরব রেলওয়ে থানার ওসি মো. সাইদ আহমেদ পিপিএম বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতের পরিবারের সদস্যরা জানান, টিএনডি পাড়ার বাসিন্দা শাহিনের সাথে প্রায় সাড়ে তিন বছর আগে সিমা বেগমের বিয়ে হয়। তাদের সংসারে এক বছরের একটি সন্তান রয়েছে। বিয়ের পর থেকেই স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে তার কলহ চলে আসছিল। এক সপ্তাহ বাবার বাড়িতে থেকে গত ২১ জুলাই সোমবার সিমা শ্বশুরবাড়ি ফেরত আসে।
আর মঙ্গলবার সকালে রেললাইনে তার মরদেহ খন্ডিতবস্হায় উদ্ধার
হয়। এঘটনাটি হত্যা না আত্মহত্যা এনিয়ে ধুম্রজালের সৃষ্টি হয়েছে স্হানীয়দের মনে। ভৈরব
রেলওয়ে থানার ওসি মো. সাইদ আহমেদ পিপিএম জানান, তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের
জন্য কিশোরগঞ্জে শহীদ সৈয়দ নজরুল ইসলামে মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ময়নাতদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
আকাশজমিন/আরআর