কিশোরগঞ্জ ব্যুরোঃ
কিশোরগঞ্জের ইটনায় মাছধরা অবস্থায় বজ্রপাতে মো.সিরাজুল ইসলাম (৫৫) নামে এক জেলে মারা গেছেন। মঙ্গলবার (২২জুলাই) সকাল সাড়ে সাতটায় উপজেলার বড় হাতকাবিলার আছলতপুর গ্রামের পাশ্ববর্তী হাওরে এ ঘটনা ঘটে। সিরাজুল ইসলাম একই গ্রামের মৃত নবী হোসেনের পুত্র।
জানাগেছে, মঙ্গলবার সকাল সাড়ে সাতটার দিকে তিনি ইটনা উপজেলার এলংজুড়ি ইউনিয়নের বড়হাতকাবিলার আছলতপুর হাওরে মাছ ধরছিলেন এসময় বজ্রপাত তার দেহে আঘাত হানে। এতে তিনি ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন। পরে হাওরে মাছধরারত অন্যান্য জেলেরা তার মরদেহ উদ্ধার করে। ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.জাফর ইকবাল এ বিষয়টি নিশ্চিত করে বলেন, এ মৃত্যুর বিষয়টি থানায় একটি ইউডি মামলা হবে। যা প্রক্রিয়াধীন।