ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬,  ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পুলিশ বাহিনীকে দক্ষ ও আধুনিক করতে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী এলপিজি সিলিন্ডারের দাম আরও ৩০০ টাকা বাড়াতে চান ব্যবসায়ীরা জালিয়াতি করে মুক্তিযোদ্ধা কোটায় চাকরি, তিন উপসচিবকে ওএসডি ৭ নভেম্বরের কর্মসূচি ঘিরে শেরেবাংলা নগরের জাতীয় যুব মেলা স্থগিত কাতারের নতুন শান্তি প্রস্তাব প্রত্যাখ্যান করল ইরান সব ওয়াসা থেকে বোর্ড তুলে নিচ্ছে সরকার: প্রতিমন্ত্রী কেন্দ্র থেকে নিবিড় মনিটরিং করা হচ্ছে ঠাকুরগাঁওয়ের ভোটগ্রহণ: সিইসি ডাব মার্কার কাগজ নিয়ে কেন্দ্রে জামায়াত এজেন্টরা: ফয়সল আমীন মানবতাবিরোধী অপরাধে হানিফের মৃত্যুদণ্ড, অন্য তিন নেতার আমৃত্যু কারাদণ্ড পকেটে থাকা আইফোনের সূত্র ধরেই মিলল সাবেক বিমান বাহিনী কর্মকর্তার পরিচয়

বগুড়ার শিবগঞ্জে বিএনপির দোয়া মাহফিল


  • আপলোড সময় : বুধবার ২৩ জুলাই, ২০২৫ সময় : ৬:২৩ পিএম

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ

ঢাকার উত্তরা মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় কোমলমতি শিক্ষার্থীদের মর্মান্তিক মৃত্যু ও আহত হওয়ার ঘটনায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শিবগঞ্জ উপজেলা বিএনপি মঙ্গলবার বাদ যোহর মহাস্থান মাজার মসজিদে দোয়া মাহফিল ও শোকসভা আয়োজন করে। দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সৌদি আরব বিএনপির সভাপতি আহমেদ আলী মুকিব (আবদুল্লাহ)।

বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি, উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মীর শাহে আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নওগাঁ বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মুহা. হাসানাত আলী, বগুড়া বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. কুদরত-ই-জাহান, ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি প্রফেসর আবু জাফর খান, ফ্লাওয়ার মিল অনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মঈন উদ্দিন মাসুদ, কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সম্পাদক কৃষিবিদ শাহাদত হোসেন বিপ্লব, ডেইরী অ্যান্ড ফ্যাটেনিং ফারমার্স অ্যাসোসিয়েশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আমীর হামজা সাথিল।


এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। শোকসভা শেষে মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত করা হয়।  পরে উথলী উচ্চ বিদ্যালয়ে জুলাই শহীদ সেলিম মাষ্টার একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্হাপন করেন প্রধান অতিথি। শেষে মাইলস্টোন ট্র্যাজেডিতে শহীদ ও আহতদের জন্য দোয়া ও বৃক্ষরোপণ করা হয়।

উল্লেখ্য, পূর্বঘোষিত কর্মসূচির আওতায় বিএনপি এদিন ৩ হাজার শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ, বৃক্ষরোপণ ও ‘জুলাই শহীদদের’ স্মরণে ছাত্রসমাবেশ আয়োজনের কথা ছিল। তবে রাষ্ট্রীয় শোক ও কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী সব কর্মসূচি স্থগিত করে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

আকাশজমিন/আরআর



এ সম্পর্কিত আরো খবর