ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে পুরুষদের পর মেয়েরাও বর্জন করল নাকভিকে, দুবাইতে আবারও ট্রফি নাটক রাজধানীর বেসরকারি হাসপাতালে শিশু মৃত্যুর পর তুলকালাম বিশ্বের দূষিত বায়ুর তালিকায় শীর্ষে সিঙ্গাপুর সিটি,ঢাকা ষষ্ঠ আসিফ মাহমুদের আমলের সব নিয়োগ ও পদোন্নতির নথি এখন দুদকে পঞ্চগড়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: আহত ১৫, ২ ঘণ্টা মহাসড়ক অবরুদ্ধ

মিরসরাইয়ে ট্রাকের পেছনে ট্রাকের ধাক্কায় চালক নিহত


  • আপলোড সময় : বুধবার ২৩ জুলাই, ২০২৫ সময় : ৬:৫২ পিএম

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

 

চট্টগ্রামের মিরসরাইয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে আরেক ট্রাকের ধাক্কায় চালক নিহত হয়েছে। বুধবার (২৩ জুলাই) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চলমান সিএনজি ফিলিং স্টেশনের সামনে চট্টগ্রাম মুখী লাইনে দুর্ঘটনা ঘটে। নিহত চালকের নাম জামান হোসেন (৩৪) সে চট্টগ্রাম জেলার ভূজপুর থানার বাগান বাজার ইউনিয়নের সিকদারবিল গ্রামের মো: আইয়ুবের ছেলে। দুর্ঘটনার কারণে সড়কে প্রায় তিন কিলোমিটারে যানজট সৃষ্টি হয়েছে।

 


পুলিশ প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছেএকটি খোলা ট্রাক (চট্ট মেট্রো , ১১-৪৫১৯) চট্টগ্রাম যাওয়ার পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চলামান সিএনজি পাম্প এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সামনের ট্রাকের পেছন ধাক্কা দেয়। সময় ট্রাকের সামনের অংশ ধুমড়ে মুচড়ে ট্রাকে আটকা পড়ে চালক। স্থানীয়রা এবং হাইওয়ে পুলিশ চালককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

 জোরারগঞ্জ হাইওয়ে থানার এসআই বোরহান উদ্দিন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে আহত চালককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল  থেকে ট্রাকগুলো উদ্ধার করে থানা নিয়ে আসি এই ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা পক্রিয়াধীন রয়েছে। দুর্ঘটনার কারণে সড়কে কিছুক্ষন যানজট সৃষ্টি হয়। পরে তা স্বাভাবিক হয়ে যায়। 

 

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর