ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারকে নতুন পদে বদলি মধ্যপ্রাচ্যে উত্তাপ: বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৭ ডলার হরমুজে নতুন নৌপথ: ওমানের আঞ্চলিক বৈঠক স্থগিত দেশে ফিরে ইতালিতে হামলার বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী বাঁধন ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে

সাতক্ষীরায় যুবদলনেতা হত্যা মামলায় ২ আইনজীবীকে জেলহাজতে প্রেরণ


  • আপলোড সময় : বুধবার ২৩ জুলাই, ২০২৫ সময় : ৭:৪৬ পিএম

সাতক্ষীরা প্রতিনিধি:

সাতক্ষীরায় যুবদল নেতাকে হত্যা  মামলার আসামি দুই আইনজীবীকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দিয়েছে আদালত। বুধবার (২৩ জুলাই) সকালে সাতক্ষীরা সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ নজরুল ইসলাম উক্ত আসামীদের জেল হাজতে প্রেরনের আদেশ দেন। আসামীরা হলেন, আওয়ামীলীগনেতা সাবেক অতিরিক্ত পিপি শেখ নিজামউদ্দিন, আওয়ামীলীগনেতা সাবেক অতিরিক্ত পিপি ওয়াহিদুজ্জামান।

ঘটনা সুত্রে জানা যায়, ২০১৪ সালে সাতক্ষীরা শহরের পুরাতন সাতক্ষীরা এলাকার বাসিন্দা যুবদলনেতা মো. আবিদ হাসানকে নিজ বাসা থেকে আইনশৃঙ্খলা বাহিনীর নেতৃত্বে  শ্যামনগরে নিয়ে হত্যা করে। এঘটনায় নিহত যুবদলনেতার চাচাতো ভাই মোনায়েম হোসেন ভাই হত্যার বিচার চেয়ে সাতক্ষীরা  আদালতে ৩৮ জনের নাম উল্লেখপূর্বক ও ১২ জনকে অজ্ঞাতনামা উল্লেখ করে

মামলা দায়ের করে। এই মামলায় কারাগারে পাঠানো দুই আইনজীবীসহ আসামীরা উচ্চ আদালত থেকে জামিন নেয়। কিন্তু আজ নিম্ম আদালতে আসামীদের মধ্যে, আওয়ামীলীগনেতা সাবেক অতিরিক্ত পিপি শেখ নিজামউদ্দিন, আওয়ামীলীগনেতা সাবেক অতিরিক্ত পিপি ওয়াহিদুজ্জামান হাজির হয়ে জামিন প্রার্থনা করলে বিচারক তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর