ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারকে নতুন পদে বদলি মধ্যপ্রাচ্যে উত্তাপ: বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৭ ডলার হরমুজে নতুন নৌপথ: ওমানের আঞ্চলিক বৈঠক স্থগিত দেশে ফিরে ইতালিতে হামলার বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী বাঁধন ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে

শিবগঞ্জে নলকূপের বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন


  • আপলোড সময় : বৃহস্পতিবার ২৪ জুলাই, ২০২৫ সময় : ৮:৪০ পিএম

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ 

বগুড়ার শিবগঞ্জে অবৈধ গভীর নলকূপের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছে উপজেলা সেচ কমিটি। শিবগঞ্জ উপজেলা সেচ কমিটি থেকে অগভীর নলকূপ স্থাপনের নামে লাইসেন্স নিয়ে অবৈধভাবে গভীর নলকূপ স্থাপন বিদ্যুৎ সংযোগ নেয় আইনুল হক। সম্প্রতি বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এমন ঘটেছে উপজেলার ময়দানহাট্টা ইউনিয়নের হাটগাড়ি এলাকায়।


জানা যায়, একই স্কীমের মধ্যে গভীর নলকূপ স্থাপন করায় উপজেলা সেচ কমিটির নিকট অভিযোগ দেয় একই গ্রামের আবুল কালাম। ভূক্তভোগী আবুল কালাম জানান, উপজেলা সেচ কমিটিকে না জানিয়ে হাটগাড়ী ময়দানহাট্টা ইউনিয়নের জেএল ১০৫, দাগ নং- ৩০১ লাইসেন্সটি অবৈধ হওয়ায় তা বাতিল করে সংযোগটি বিচ্ছিন্ন করার সিদ্ধান্ত নেয়।

আবুল কালাম আরও জানান, প্রতিপক্ষরা একই স্কীমের মধ্যে গভীর নলকূপ স্থাপন করে এবং ভূয়া কাগজপত্রাদি বিদ্যুৎ অফিসে জমাদিয়ে দিয়ে বিদ্যুৎ সংযোগ নেয়। অবৈধ গভীর নলকূপের লাইসেন্স বাতিল বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার বিষয়টি উপজেলা সেচ কমিটি বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করেছে।


এ সম্পর্কিত আরো খবর