ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

বেপরোয়া ট্রাক কেড়ে নিল শিশু রাবেয়ার জীবন


  • আপলোড সময় : শুক্রবার ২৫ জুলাই, ২০২৫ সময় : ৫:১৪ পিএম

নাটোর প্রতিনিধি

নাটোরের সিংড়া উপজেলার খেজুরতলা বাজার এলাকায় ট্রাকচাপায় রাবেয়া খাতুন নামে এক শিশু নিহত হয়েছে। শুক্রবার সকাল ৯টার দিকে দুর্ঘটনা ঘটে। নিহত রাবেয়া আতাইকুলা আদর্শ গ্রামের বাসিন্দা এবং স্থানীয় খেজুরতলা মসজিদের ইমাম হাফেজ রাজু আহমেদের মেয়ে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রাবেয়া তার বাবার কাছ থেকে আইসক্রিম কিনে রাস্তা পার হচ্ছিল। সময় নাটোর থেকে বগুড়াগামী একটি বেপরোয়া ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শিশুটি মারা যায়। খবর পেয়ে ঝলমলিয়া হাইওয়ে পুলিশ সিংড়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাকটি জব্দ করে। তবে চালক পালিয়ে যায়।

সিংড়া থানার ওসি রফিকুল ইসলাম বলেন, শিশুটির মরদেহ উদ্ধার করে নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ট্রাকচালককে আটকের জন্য অভিযান চলছে।

স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছন, খেজুরতলা বাজার এলাকায় যানবাহনের বেপরোয়া গতি অব্যবস্থাপনার কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটে।তারা দ্রুত গতিনিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর