ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং

ফেনীর তেমুহনী এলাকায় বাস চাপায় প্রাণ গেল দুই ভাইয়ের


  • আপলোড সময় : শুক্রবার ২৫ জুলাই, ২০২৫ সময় : ৫:২৯ পিএম

ফেনী প্রতিনিধি

ফেনীর তেমুহনী এলাকায় বাস চাপায় নিহত হয়েছেন মোশারফ হোসেন একরাম হোসেন নামে আপন দুই ভাই। স্থানীয়রা জানান, ফেনীর তেমুহনী এলাকায় দুর্ঘটনায় পতিত একটি পিকআপকে উদ্ধার করতে গিয়ে বাস চাপায় অন্য পিকার ড্রাইভার মোশারফ হোসেন ঘটনাস্থলে নিহত  হয়েছেন। আহত আপন ভাই একরাম হোসেনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে নিহত হয়েছেন।

নিহত  পিক আপ ড্রাইভার মোশারফ হোসেন (২৯) তার আপন ভাই একরাম হোসেন (১৯) ফেনী সদর উপজেলার উজালিয়া গ্রামের শাহ আলম ড্রাইভার এর পুত্র।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাত ৩টায় তেমুহনী এলাকায় একটি পিকআপ দুর্ঘটনায় পতিত হয়ে রাস্তার পাশে পড়ে যায়। এসময় পিকআপটি  উদ্ধারের জন্য একটি লরি আনা হয়। এগিয়ে আসেন অন্য পিকআপ ড্রাইভার মোশারফ হোসেন। তারা দুইপাশে গাড়ি থামিয়ে দুর্ঘটনা পতিত পিকাপটি উদ্ধারের চেষ্টা চানাচ্ছিলেন।

সময় ফেনীরদিক থেকে আসা লাল সবুজ নামের একটি বাস  রং সাইট দিয়ে এসে উদ্ধারকারী লরির ফাঁক দিয়ে ঢুকে যায় তখন বাসের নিচে চাপা পড়ে মোশারফ হোসেন ঘটনাস্থলে নিহত হয়। তার নিজ ভাই একরাম হোসেন বাসটি থামানোর জন্য ধাওয়া করে সামনে গেলে  তাকেও চাপা দেয়। গুরুতর আহত একরামকে প্রথমে ফেনী জেলা সদর হাসপাতাল, পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যায়।

ফেনী ২৫০ শর্যা জেলা সদর হাসপাতালে মেডিকেল অফিসার ডারুহুল মোহছেন সুজন বলেন, গতকাল রাতে বাসের চাপায় দুইজন পেসেন্ট এই হাসপাতালে আসেন। তাদের মধ্যে একজন মারা যায় অন্যজনকে চট্টগ্রাম রেফার করা হয়েছে।

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর