ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে পুরুষদের পর মেয়েরাও বর্জন করল নাকভিকে, দুবাইতে আবারও ট্রফি নাটক রাজধানীর বেসরকারি হাসপাতালে শিশু মৃত্যুর পর তুলকালাম বিশ্বের দূষিত বায়ুর তালিকায় শীর্ষে সিঙ্গাপুর সিটি,ঢাকা ষষ্ঠ আসিফ মাহমুদের আমলের সব নিয়োগ ও পদোন্নতির নথি এখন দুদকে পঞ্চগড়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: আহত ১৫, ২ ঘণ্টা মহাসড়ক অবরুদ্ধ অল্পের জন্য বাঁচলেন আন্তর্জাতিক নেতারা ৩৬ ঘণ্টা পর নিহত বাংলাদেশি যুবকের মরদেহ ফেরত দিলো বিএসএফ শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ

রূপগঞ্জে লোহা গলানোর  সময় ভাট্রি বিস্ফোরণে ৩ শ্রমিক দগ্ধ


  • আপলোড সময় : শুক্রবার ২৫ জুলাই, ২০২৫ সময় : ১০:১৩ পিএম

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের রূপগঞ্জের বরপা এলাকায় বিক্রমপুর স্টিল মিলে লোহা গলানোর ভাট্টি বিস্ফোরণে তিনজন দগ্ধ হয়েছেন। শুক্রবার ভোর ৫ টার দিকে দগ্ধ অবস্থায় তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে।  দগ্ধরা হলেন— বেল্লাল (৩৫), রোমান (৩০) ও রাব্বানী (৩৫)।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান বলেন, নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিস্ফোরণে দগ্ধ অবস্থায় তিনজনকে ভোরের দিকে জরুরি বিভাগে নিয়ে আসা হয়। তাদের মধ্যে বিল্লাল হোসেনের শরীরের ২০ শতাংশ, রোমানের শরীরের ৩৬ শতাংশ ও রাব্বানী শরীরের ১৫ শতাংশ দগ্ধ হয়েছে। বর্তমানে জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে।

তাদের হাসপাতালে নিয়ে আসা বিক্রমপুর স্টিল মিলের ব্যবস্হাপক আরিফ খান জানান, সকালে লোহা গলানোর ভাট্টি লিকেজ হয়ে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে আমাদের তিন শ্রমিক দগ্ধ হয়। বর্তমানে তারা তিনজন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি রয়েছেন।

রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ তরিকুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বিক্রমপুর স্টিল মিলে লোহা গলানোর সময় ভাট্টি বিস্ফোরণে অন্তত তিনজন দগ্ধ হয়েছে, তাদেরকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর