ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারকে নতুন পদে বদলি মধ্যপ্রাচ্যে উত্তাপ: বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৭ ডলার হরমুজে নতুন নৌপথ: ওমানের আঞ্চলিক বৈঠক স্থগিত দেশে ফিরে ইতালিতে হামলার বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী বাঁধন ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে

নাটোরে সড়ক দুর্ঘটনায় ইসলামী আন্দোলনের যুব নেতা নিহত


  • আপলোড সময় : শুক্রবার ২৫ জুলাই, ২০২৫ সময় : ১০:১৫ পিএম

নাটোর প্রতিনিধি
নাটোরে শহরের দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ইসলামী যুব আন্দোলনের  জেলা যুব বিষয়ক সম্পাদক আলতাফ রেজা আবির (৩৫) নিহত হয়েছে। এসময় মোটর সাইকেলে থাকা ইসলামী আন্দোলন বাংলাদেশের নাটোর জেলা শাখার সভাপতি ও সদরের এমপি পদ প্রার্থীর বাঁশিলা দক্ষিণপাড়া জামে মসজিদের পেস ইমাম  মাওলানা মোহাম্মদ আলী গুরুতর আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার (২৫ জুলাই)সন্ধ্যায় নাটোর পুলিশ লাইন সামনে এ দুর্ঘটনায় ঘটে।

নাটোর সদর থানার ওসি মোঃ মাহবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছে। নিহত আলতাফ হোসেন আবির নাটোর সদরের দিঘাপাতিয়া ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার সৈয়দ ওয়াসিক লাকির ছেলে। 

নাটোর সদর থানার ওসি মোঃ মাহবুর রহমান বলেন,নাটোরের পুলিশ লাইন সামনে শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এই দূর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে একজন নিহত ও দুজন আহত হন। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।


এ সম্পর্কিত আরো খবর