ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারকে নতুন পদে বদলি মধ্যপ্রাচ্যে উত্তাপ: বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৭ ডলার হরমুজে নতুন নৌপথ: ওমানের আঞ্চলিক বৈঠক স্থগিত দেশে ফিরে ইতালিতে হামলার বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী বাঁধন ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে

রূপগঞ্জে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার


  • আপলোড সময় : শুক্রবার ২৫ জুলাই, ২০২৫ সময় : ১০:১৯ পিএম

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ডাকাতির প্রস্তুতি কালে অস্ত্রসহ দুই ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৪ জুলাই)  রাতে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের বালিয়াপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। অভিযানে একটি বিদেশি পিস্তল ও এক রাউন্ড গুলিও উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন-নারায়ণগঞ্জের আড়াইহাজার থানার ভাটি বালিয়াপাড়া এলাকার মো. সেলিমের ছেলে মোহাম্মদ সাব্বির (২৩) ও একই এলাকার ফজলুর করিমের ছেলে মোহাম্মদ ইউনুস।

এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, বালিয়াপাড়া এলাকায় একটি ডাকাত দল সংঘবদ্ধ হয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে তাৎক্ষণিক পুলিশের একটি দল অভিযান চালায়। এ সময় দুইজন ডাকাতকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে একটি পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। বাকিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর