ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬,  ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

`জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত করার লক্ষ্যে তারেক রহমান কাজ করে যাচ্ছে '


  • আপলোড সময় : শুক্রবার ২৫ জুলাই, ২০২৫ সময় : ১০:৩১ পিএম

কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে  কচুয়া উপজেলার কড়‌ইয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে  কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।   রবিবার বিকেলে মনোহরপুর উচ্চ বিদ্যালয় মাঠে  কর্মী সম্মেলন প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন ।

এসময় তিনি বলেন, ২০০১ সালে যখন দ্বিতীয় বারের মতো আমি নির্বাচিত হয়ে ছিলাম তারেক রহমান  আমাকে শিক্ষা প্রতিমন্ত্রী দায়িত্বে দিয়েছিলেন,তখন আমি সুচারুভাবে দায়িত্ব পালন করেছিলাম। কচুয়ার ছেলে মেয়েরা যেনো কচুয়ায় লেখাপড়া করতে পারে ডাক্তার, ইঞ্জিনিয়ার হতে পারে সেই জন্য আমি এই কচুয়াতে চাঁদপুর পলিটেকনিক ইন্সটিটিউট কলেজ নিয়ে আসছি । আজ কচুয়ার প্রতিটি বাড়ি ও ঘরে ইঞ্জিনিয়ার ডাক্তার ও সুশিক্ষিত হয়েছে।

ফ্যাসিবাদী আওয়ামী সরকারের আমলে আমার প্রিয় নেতা তারেক রহমানকে  অত্যাচার ও নির্যাতন করেছে এবং তারেক রহমানকে আয়না ঘরে নিয়ে মেরে ফেলার জন্য  ছাদের উপর দিয়ে ঢিল মেরে  কোমর চুরমার করে দিয়েছে আওয়ামী সন্ত্রাসীরা। ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার গত ১৫টি বছর আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে অবরুদ্ধ রেখে বিনা চিকিৎসায় অত্যাচার নির্যাতন করেছে , বাংলাদেশের মানুষ এইগুলো ভুলে যাইনি।

কচুয়ার সাবেক সদস্য ড.মহীউদ্দীন খান আমাকে ৩৬টি মামলা করে আমাকে বছর পর বছর পরিবার কাছ থেকে বিছিন্ন করে কারাগারে রেখে অত্যাচার ও  মেরে ফেলার পরিকল্পনা করেছে। এই অত্যাচারের নির্যাতনের দিনগুলোর কথা কচুয়ার মানুষ কখনো ভুলবে না।

৫ আগস্টের পর আমাদের ঐক্যবদ্ধ  বিনষ্ট করার জন্য আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে ইউরোপ, আমেরিকা ও মালয়েশিয়াদেশ থেকে কত নেতা চলে আসছে, তারা নাকি কচুয়ার রাজনীতি করবে।  আপনার সকলে সজাগ থাকতে হবে আমাদের ঐক্যবদ্ধ বিনষ্ট না করতে পারে।

জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত করার লক্ষ্যে তারেক রহমান কাজ করে যাচ্ছে। অন্যায় ভাবে  আমার কচুয়ার নেতাকর্মীদের পিটিয়েছেন, অত্যাচার করেছেন,জেল খাটিয়েছেন, জমিজমা দখল করেছেন, আমি ওই সন্ত্রাসীদেরকে আইনের আওতায় এনে বিচার করবো। জুলাই ৩৬ আমাদের কথা বলা,কানে শুনার স্বাধীনতা দিয়েছে । ৯৯৯৬ সালে জনতার মঞ্চ তৈরি করে মহীউদ্দীন খান আলমগীর বিএনপিকে ক্ষমতাচ্যুত করার পর কচুয়া আসনে আমার প্রাণপ্রিয় জনগণ ওই খানের চাচা মেজবাহ উদ্দিন পরাজিত করে আমাকে বিপুল ভোট দিয়ে জয়যুক্ত করে সংসদে পাঠিয়েছেন।

ইউনিয়ন বিএনপির আলহাজ্ব জাকির হোসেনের সভাপতিত্বে ও  উপজেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সারফিন হোসাইন ও উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মোঃ হাবিবুন নবী সুমনের যৌথ পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কচুয়া উপজেলা বিএনপির প্রধান সমন্বয়ক শাহজালাল প্রধান, উপজেলা বিএনপির সভাপতি মোঃ খায়রুল আবেদীন স্বপন, সহ-সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম ফারুকী, আমিনুল ইসলাম মালেক চেয়ারম্যান, জাহাঙ্গীর হোসেন,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ এলাহী সুভাষ,কচুয়া উত্তর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মিয়াজী, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মাহবুব আলম মৃধা, মনোরপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি লুৎফর রহমান, বিএনপি নেতা তরিকুল ইসলাম তরিক, পৌর বিএনপির সভাপতি মোঃ বিল্লাল হোসেন মজুমদার, সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন সেলিম, সাংগঠনিক সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম কমিশনার, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মজিবুর রহমান মুজিব,গোহট উত্তর ইউনিয়ন বিএনপি সভাপতি মোঃ শাহ আলম মোল্লা, উপজেলা ওলামা দলের সভাপতি মাওলানা মোঃ কবির হোসেন,উপজেলা যুবদলের সভাপতি আব্দুস সালাম শান্ত,পৌরসভা যুবদলের সভাপতি সফিকুল ইসলাম,সাধারণ সম্পাদক কাজী আনোয়ার উল্লাহ ফরহাদ,উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি তোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক মোঃ মাসুদ রানা,উপজেলা ছাত্রদলের সভাপতি ইসমাইল হোসেন আবেগ, সিনিয়র সহ-সভাপতি রফিকুল ইসলাম রনি, সহ-সভাপতি কামরুল ইসলাম,সাধারণ সম্পাদক সম্রাট রইস উদ্দিন চৌধুরী, উপজেলা জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের সাধারণ সম্পাদক মোঃ আঃ ছাত্তার পাঠান,পৌরসভা ছাত্রদলের সভাপতি শরিফুল ইসলাম জাহিদ,সাধারণ সম্পাদক মহিন খান।

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর