ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ২৭ Jul ২০২৬,  ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার রাজধানীতে ১৮ মন্ত্রী চলবেন এসকর্ট ছাড়া, বহাল থাকছে ৭ জনের সুবিধা সাতক্ষীরায় অপরিকল্পিত মৎস্য ঘের: পানিবন্দী হাজারও মানুষ, সড়ক-শিক্ষা প্রতিষ্ঠান প্লাবিত সাতক্ষীরার তিন হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত দুই চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দল ঘোষণা, নেই নাহিদ-লিটন সেনা কর্মকর্তাদের পদোন্নতি হোক মেধা ও যোগ্যতায়: প্রধানমন্ত্রী হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৬০ জামায়াত জোট ছাড়ার গুঞ্জন নাকচ করল নেজামে ইসলাম চলনবিলে অবাধে ব্যবহার হচ্ছে নিষিদ্ধ চায়নাদুয়ারী জাল লক্ষ্মীপুরে উৎসবমুখর পরিবেশে ধারণ হলো ‘ইত্যাদি’র বিশেষ পর্ব

মোহনগঞ্জে বিএনপির সম্মেলন ও নতুন কমিটি


  • আপলোড সময় : শনিবার ২৬ জুলাই, ২০২৫ সময় : ৫:০৪ পিএম

মোহনগঞ্জ (নেত্রকোণা ) প্রতিনিধি

নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলা পৌর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘ ১২ বছর পর গত বৃহস্পতিবার উপজেলার অডিটরিয়াম কাম-মাল্টিপারপাস হল রুমে সম্মেলন অনুষ্ঠিত হয়।  সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে কাউন্সিলরদের সরাসরি দেওয়া ভোট গণনা শেষে রাত টার দিকে কমিটি ঘোষণা করা হয়। উপজেলা কমিটিতে সভাপতি পদে সেলিম কর্ণায়েন সাধারণ সম্পাদক পদে গোলাম এরশাদুর রহমান নির্বাচিত হয়েছেন।

 আর পৌর বিএনপির সভাপতি হিসেবে জাহাঙ্গীর আলম ভিপি সাধারণ সম্পাদক হিসেবে গোলাম রব্বানী পুতুল নির্বাচিত হয়েছেন।  সেলিম কার্ণায়েন কমিটির আহ্বায়ক এরশাদুর রহমান উপজেলা যুবদলের সাবেক সভাপতি ছিলেন। আর জাহাঙ্গীর আলম সাবেক ছাত্রনেতা গোলাম রব্বানী আগের কমিটির সদস্য-সচিব ছিলেন।

এতে উপজেলার ৭টি ইউনিয়নে ৪৯৭ জন পৌরসভায় ৯টি ওয়ার্ডে ৬৩৯ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। উপজেলা সভাপতি পদে জন,সাধারণ সম্পাদক পদে জন এবং পৌর বিএনপির সভাপতি জন,সাধারণ সম্পাদক পদে জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করেন।

 বেলা ১১ টার দিকে সম্মেলনের প্রথম অধিবেশনে জাতীয় দলীয় পতাকা উত্তোলন করে উদ্বোধন করেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক। পরে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শরীফুল আলম। বিশেষ অতিথি ছিলেন জাতীয় নির্বাহী কমিটির ময়মনসিংহ বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক শাহ্ ওয়ারেছ আলী মামুন, সহ-সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ, জেলা বিএনপির সদস্য-সচিব জাতীয় নির্বাহী কমিটির সদস্য রফিকুল ইসলাম হিলালী, জাতীয় নির্বাহী কমিটির সদস্য চৌধুরী আবদুল্লাহ আল ফারুক, জেলা বিএনপির সাবেক সভাপতি আশরাফ উদ্দিন খান প্রমুখ।

অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা বিএনপি যুগ্ম-আহ্বায়ক এস এম মনিরুজ্জামান দুদু প্রমুখ। প্রথম অধিবেশনে উপজেলা কমিটির সাবেক আহবায়ক সেলিম কার্ণায়েন সভাপতিত্বে উদ্বোধন, প্রধান অতিথি বিশেষ অতিথি ছাড়াও জেলা ময়মনসিংহ বিভাগের নেতারা বক্তব্য দেন। সন্ধ্যায় দ্বিতীয় অধিবেশনে কাউন্সিলদের ভোটে উপজেলা পৌর বিএনপির সভাপতি সাধারণ সম্পাদক পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির সভাপতি বর্তমান উপজেলা বিএনপির আহবায়ক সেলিম কার্ণায়েন ২৬৫ ভোট, সাধারণ সম্পাদক গোলাম এরশাদুর রহমান ২৭৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। অন্যদিকে পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম ভিপি ৩২২ ভোট,সাধারণ সম্পাদক গোলাম রব্বানী পুতুল ৩৬৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

জেলা বিএনপির সদস্য-সচিব রফিকুল ইসলাম হিলালী বলেন, ‘দীর্ঘদিন পর হলেও আমরা স্বাধীনভাবে দলের সম্মেলন করতে পেরেছি। বিগত সরকারের লোকজন মোহনগঞ্জ উপজেলা পৌরসভার সম্মেলন পণ্ড করে দিয়েছে। আমাদের নেতা-কর্মীদের ওপর মামলা-হামলা করে নানা অত্যাচার-নির্যাতন করেছে। তাদের অত্যাচারে অসংখ্য মামলার হুলিয়া মাথায় নিয়ে আমাদের পালিয়ে বেড়াতে হয়েছে। আশা করি গণতান্ত্রিক পদ্ধতিতে এই সম্মেলনে নতুন নেতৃত্বের মাধ্যমে দল আরও সুসংগঠিত শক্তিশালী হবে।

 

উপজেলা কমিটির নতুন সভাপতি সেলিম কার্ণায়েন বলেন, ‘বিগত সময়ে আওয়ামী লীগের শত বাধাবিপত্তি, মামলা-হামলাতেও পিছিয়ে না পড়ে আমরা দলের নেতা-কর্মীদের পাশে ছিলাম। তাই এই নেতা-কর্মীরা আমাকে মূল্যায়ন করেছেন; তাঁদের প্রতি কৃতজ্ঞ।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর