ফরিদপুর প্রতিনিধি
খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে সঠিক পথে আনা সম্ভব যুব
সমাজের নৈতিক অবক্ষয় রোধে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। আগে গ্রাম গঞ্জ থেকে শুরু করে
শহরের নানান স্থানে ছোট থেকে বৃদ্ধ বয়সের লোকেরা খেলাধুলার প্রতি একটি আকর্ষণ উৎসাহ
দেখা যেত। এবং যুব সমাজের মাঝে খেলাধুলার প্রতি আগ্রহ বিদ্যমান ছিল।
বর্তমান খেলাধুলার মন মানসিকতা ধীরে ধীরে যুবসমাজ হারিয়ে
ফেলছে। আমাদের সমাজের উচিত হবে তাদের মাজে
মন-মানসিকতা সৃষ্টি করা যুব সমাজের মনের মধ্যে
খেলাধুলার প্রতি আকর্ষণ বাড়িয়ে তোলার পাশাপাশি
তাদের পাশে থেকে সহযোগিতা করা।
শুক্রবার বিকালে ফরিদপুর শহরতলী আলিপুরে যুব সমাজ আয়োজিত টি ১০ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে বাংলাদেশ জাতীয়তাবাদি মহিলা দলের যুগ্ম আহবায়ক চৌধুরী নায়াব ইউসুফ এ কথা বলেন। তিনি আরও বলেন বর্তমান যুবসমাজ মোবাইল সহ নানা ধরনের অপকর্মের আসক্ত হয়ে পড়ছে এখান থেকে বেরিয়ে আসতে হবে। মানসিক উৎকর্ষের জন্য খেলাধুলা প্রয়োজন ।
উক্ত
খেলায় টুর্নামেন্টে মোট ১৬ টি দলকে নিয়ে নক আউট পদ্ধতিতে গত ১৫ ই এপ্রিল হতে এই
টুর্নামেন্ট শুরু হয়েছিল। আজ ফাইনাল খেলায়
কুষ্টিয়ার এএমসি ইঞ্জিনিয়ারিং লিমিটেড দল ৭ উইকেটে রাজবাড়ীর সুজন মালিক স্পোটিং ক্লাব দলকে পরাজিত করে
অপরাজিত চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে। খেলাটি শুরুর আগে ঢাকার দিয়াবাড়িতে অবস্থিত
মাইলস্টোন স্কুল এন্ড কলেজে সাম্প্রতিক বিমান দুর্ঘটনায় নিহতদের স্মৃতির প্রতি
শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। চ্যাম্পিয়ন দলকে ৫০০০০ টাকা ও ট্রফি
এবং রানার আপ দলকে ৩০০০০ টাকা ও ট্রফি প্রদান করেন অতিথিবৃন্দ।
এ
সময় বিশেষ অতিথি ছিলেন ব্যবসায়ী রাজনীতিবিদ
ও সমাজসেবক ফারিয়ান ইউসুফ ।এ সময়
বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এলাকার
গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন । টুর্নামেন্টের আয়োজনে ছিলেন মাহমুদুল
হাসান, মোহাম্মদ রিয়াদ, একরামুজ্জামান প্রতীক,মোহাম্মদ জহির,মোঃ হামজা বারী, মোহাম্মদ
মেহেদী , মোহাম্মদ টিটন প্রমুখ
আকাশজমিন/আরআর