ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬,  ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পুলিশ বাহিনীকে দক্ষ ও আধুনিক করতে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী এলপিজি সিলিন্ডারের দাম আরও ৩০০ টাকা বাড়াতে চান ব্যবসায়ীরা জালিয়াতি করে মুক্তিযোদ্ধা কোটায় চাকরি, তিন উপসচিবকে ওএসডি ৭ নভেম্বরের কর্মসূচি ঘিরে শেরেবাংলা নগরের জাতীয় যুব মেলা স্থগিত কাতারের নতুন শান্তি প্রস্তাব প্রত্যাখ্যান করল ইরান সব ওয়াসা থেকে বোর্ড তুলে নিচ্ছে সরকার: প্রতিমন্ত্রী কেন্দ্র থেকে নিবিড় মনিটরিং করা হচ্ছে ঠাকুরগাঁওয়ের ভোটগ্রহণ: সিইসি ডাব মার্কার কাগজ নিয়ে কেন্দ্রে জামায়াত এজেন্টরা: ফয়সল আমীন মানবতাবিরোধী অপরাধে হানিফের মৃত্যুদণ্ড, অন্য তিন নেতার আমৃত্যু কারাদণ্ড পকেটে থাকা আইফোনের সূত্র ধরেই মিলল সাবেক বিমান বাহিনী কর্মকর্তার পরিচয়

ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কাটার অভিযোগে স্ত্রী আটক


  • আপলোড সময় : রবিবার ২৭ জুলাই, ২০২৫ সময় : ৫:৪১ পিএম

নড়াইল প্রতিনিধি 

নড়াইলের লোহাগড়া উপজেলায় ঘুমন্ত অবস্থায় বটি দিয়ে স্বামী বিল্লাল শেখের (৩৩) পুরুষাঙ্গ কেটে দিয়েছেন স্ত্রী। এ ঘটনায় অভিযুক্ত স্ত্রী রুমা বেগমকে (২৮) আটক করেছে পুলিশ। বিল্লাল শেখ লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। শনিবার (২৬ জুলাই) দিবাগত রাত ১টার দিকে উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের বয়রা পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। বিল্লাল শেখ বয়রা পশ্চিমপাড়া গ্রামের সোনা মিয়া শেখের ছেলে। রুমা বেগম একই উপজেলার দিঘলিয়া ইউনিয়নের সারোল গ্রামের ফরিদ শেখের মেয়ে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, প্রায় দশ বছর আগে বিল্লাল শেখের সাথে রুমা বেগমের বিবাহ হয়। তাদের এক বছরের একটি ছেলে সন্তান রয়েছে। শনিবার দিবাগত রাত ১ টার দিকে রুমা বেগম বটি দিয়ে বিল্লাল শেখের পুরুষাঙ্গ কেটে ফেলার চেষ্টা করেন। পরে বিল্লাল শেখকে পরিবারের লোকজন উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে।

আজ রোববার (২৭ জুলাই) লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন বিল্লাল শেখ বলেন, ‘রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়ি। রাত ১টার দিকে রুমা বেগম বটি দিয়ে আমার পুরুষাঙ্গ কাটার চেষ্টা করে। আমি টের পেয়ে ঠেকাতে গেলে হাত ও কেটে যায়। পরে বাড়ির লোকজন আমাকে হাসপাতালে এনে ভর্তি করে।’কি কারণে আপনার স্ত্রী এমন করেছেন জানতে চাইলে তিনি বলেন,‘কোন কারণ নেই। কারণ ছাড়াই স্ত্রী এমনি এমন কাজ করেছে।’তবে অভিযুক্ত রুমা বেগম আটক থাকায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জানান, ‘এ ঘটনায় বিল্লাল শেখের স্ত্রী রুমা বেগমকে আটক করা হয়েছে।

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর