ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ২৭ Jul ২০২৬,  ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার রাজধানীতে ১৮ মন্ত্রী চলবেন এসকর্ট ছাড়া, বহাল থাকছে ৭ জনের সুবিধা সাতক্ষীরায় অপরিকল্পিত মৎস্য ঘের: পানিবন্দী হাজারও মানুষ, সড়ক-শিক্ষা প্রতিষ্ঠান প্লাবিত সাতক্ষীরার তিন হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত দুই চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দল ঘোষণা, নেই নাহিদ-লিটন সেনা কর্মকর্তাদের পদোন্নতি হোক মেধা ও যোগ্যতায়: প্রধানমন্ত্রী হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৬০ জামায়াত জোট ছাড়ার গুঞ্জন নাকচ করল নেজামে ইসলাম চলনবিলে অবাধে ব্যবহার হচ্ছে নিষিদ্ধ চায়নাদুয়ারী জাল লক্ষ্মীপুরে উৎসবমুখর পরিবেশে ধারণ হলো ‘ইত্যাদি’র বিশেষ পর্ব

নেত্রকোনায় জুলাই পদযাত্রায় নাহিদ ইসলাম

যে স্বপ্ন নিয়ে তরুণরা রাজপথে নেমেছিল সেই স্বপ্ন- আকাঙ্ক্ষার কথা বলতেই প্রতিটি জেলায় যাচ্ছি


  • আপলোড সময় : রবিবার ২৭ জুলাই, ২০২৫ সময় : ৫:৪৪ পিএম

নেত্রকোনা প্রতিনিধি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বাংলাদেশের মানুষের মুক্তি, স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা রক্ষার জন্য আমরা কাজ করে যাব। মুজিববাদ এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে যে সংগ্রাম শুরু হয়েছে, সে সংগ্রাম অব্যাহত থাকবে। আমরা মনে করি, জুলাই গণ অভ্যূত্থান স্বাধীনতার পরে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের সবচেয়ে বড় ঘটনা। জুলাই গণ অভ্যূত্থানে যে স্বপ্ন নিয়ে তরুণ সমাজ রাজপথে নেমে এসেছিল, শহীদ ভাইয়েরা জীবন দিয়েছিল, সেই স্বপ্নের কথা, সেই আকাক্সক্ষার কথা বলতেই আমরা প্রতিটি জেলায় যাচ্ছি।


যে ফ্যাসিস্ট সরকার মানুষকে নির্যাতন করেছে, বিরোধী দলের নেতাকর্মীদের গুম-খুন করেছে, জনগণের অধিকার হরণ করেছে, সেই সরকারের বিরুদ্ধে তরুণ সাধারণ মানুষ রাজপথে নেমে এসে জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে। এই গণ অভ্যূত্থানের অন্যতম প্রধান দাবি ছিল, ১৬ বছর যারা মানুষকে নির্যাতন করেছে, অসংখ্য গণহত্যা করেছে, মানুষের টাকা লুট করেছে, সেই ফ্যাসিস্ট সরকার এবং তার বাহিনীর বিচার করা। আওয়ামী লীগের সন্ত্রাসীদের বিচারের দাবির পাশাপাশি দেশব্যাপী সংস্কারের দাবি নিয়ে, নতুন একটা সংবিধানের দাবি নিয়ে আমরা পথে নেমেছি। এই নতুন সংবিধানের জন্য আমাদেও একটা গণপরিষদ নির্বাচন লাগবে। যে গণপরিষদ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের সাধারণ মানুষ, অভ্যূত্থানকারী জনতা আগামীর সংবিধান নির্ধারণ করবে।

রবিবার বেলা ১টার দিকে নেত্রকোনা জেলা সদরের পুরাতন কালেক্টরেট চত্বরে জুলাই পদযাত্রা উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন: এনসিপিরি মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী, সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা, কেন্দ্রীয় সংগঠক প্রীতম সোহাগ, ফাহিম রহমান খান পাঠান, রফিকুল ইসলাম আইনী প্রমুখ। সময় মঞ্চে এনসিপির দুই মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, সারজিস আলম, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিনসহ কেন্দ্রেীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নাহিদ ইসলাম আরও বলেন, তরুণদের উদ্দেশ্যেই জাতীয় নাগরিক পার্টি গঠিত হয়েছে। তরুণদের ক্ষমতায়িত করে বাংলাদেশের সকল শ্রেণির, সকল বয়সের মানুষের জন্য একটি সুন্দর বাংলাদেশ উপহার দিতে চাই। যারা বয়োজ্যেষ্ঠ রয়েছেন, তারা আমাদের অভিভাবকত্ব গ্রহণ করবেন। জাতীয় নাগরিক পার্টিকে পরামর্শ দিবেন। জাতীয় নাগরিক পার্টি সাধারণ মানুষের অধিকার এবং মর্যাদা প্রতিষ্ঠার জন্য কাজ করবে।

নাসিরুদ্দিন পাটোয়ারী তার বক্তব্যে বলেন, আমরা দলীয় ভিত্তিক সংবিধান বাদ দিয়ে সাম্য, মানবিক মর্যাদা ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য নতুন একটি সংবিধান চাচ্ছি। আমরা পিআর পদ্ধতিতে নির্বাচন চাচ্ছি, যাতে ক্ষমতার ভারসাম্য বজায় থাকে। কিন্তু যারা ফ্যাসিস্টের মতো ক্ষমতায় থাকতে চায় তারা বাধাগ্রস্ত করতে চাচ্ছে। তিনি আরও বলেন, আমরা বিডিআর হত্যাকাণ্ড, শাপলা চত্বরের হত্যাকাণ্ড, বিএনপি-জামাতের অসংখ্য নেতাকর্মীর গুম-খুনের বিচার চাচ্ছি। যারা ভারতের এজেন্ডা বাস্তবায়নে মুসলমানদের ওপর নিপীড়ন করেছে, আলেমদের জঙ্গী হিসেবে তকমা দিয়েছে, পাহাড়ীদের অত্যাচার করেছে, তাদের বিচার করতেই হবে।

সমাবেশে নেত্রকোনার বিভিন্ন উপজেলা থেকে এনসিপির নেতাকর্মীরা মিছিলসহকারে যোগ দেন। নেত্রকোনার সমাবেশ শেষে এনসিপির কেন্দ্রীয় নেতারা শেরপুরের উদ্দেশ্যে রওনা হন। #

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর