গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
রাজবাড়ীর
গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর পাশে জোর
জবরদস্তি করে জমি দখল
এবং মারধরের অভিযোগ উঠেছে মো. মধু সরদার
(৬০) নামে একজনের বিরুদ্ধে।
এ
বিষয়ে গোয়ালন্দ ঘাট থানায় একটি
অভিযোগ দাখিল করেছেন ভুক্তভোগী মো. নাজমুল হাসান।
অভিযোগকারী
মোঃ নাজমুল হাসান (৩৫) গোয়ালন্দ পৌরসভার
১ নং ওয়ার্ড আবদুল
গনি মন্ডলের ছেলে। অভিযোগ সূত্রে জানা যায়, গত
২৪ জুলাই বিবাদী মো. মধু সরদার
রাজবাড়ীর আদালতে মিস পিটিশন মামলা
অমান্য করে সন্ধ্যা সাড়ে
৬ টার দিকে বিবাদী
মধু সরদার দুই তিনজন অজ্ঞাত
সঙ্গীদের নিয়ে তার জমিতে
জোর করে বাউন্ডারি নির্মাণ
করতে গেলে এসময় তার
স্ত্রী শিল্পী বাঁধা দিলে তাকে অকাথ্য
ভাষায় গালিগালাজ করতে থাকে। গালিগালাজের
এক পর্যায়ে ১ নং বিবাদী
এলোপাথারীভাবে কিল ঘুষি মেরে
শরীরের বিভিন্ন স্থানে নিলা ফুলা জখম
করে। পরে তারা গোয়ালন্দ
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে গিয়ে চিকিৎসা গ্রহণ
করেন।
এ
ঘটনায় বিবাদী মধু সরদার বলেন,
গত দুই বছর আগে
আমি জমিটি ক্রয় করেছি এবং
পূর্বের বাউন্ডারির উপর উচু করে
বাউন্ডারি দিতে গেলে তারা
বাঁধা প্রদান করে। আমি জোরপূর্বক
কারো জমি দখল করিনি,
তারাই বরং জোর করে
আমার বাড়ির কাজ করতে দিচ্ছে
না।
এব্যাপারে গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত
কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাকিবুল
ইসলাম বলেন, এ বিষয়ে উভয়
পক্ষের অভিযোগ পেয়েছি। আপাতত কাজ বন্ধ রয়েছে।
যদি সেখানে কেউ কোনো কাজ
করে তাহলে পরবর্তীতে আদালতের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
আকাশজমিন/আরআর