ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারকে নতুন পদে বদলি মধ্যপ্রাচ্যে উত্তাপ: বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৭ ডলার হরমুজে নতুন নৌপথ: ওমানের আঞ্চলিক বৈঠক স্থগিত দেশে ফিরে ইতালিতে হামলার বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী বাঁধন ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে

‘ইসলামিক দল চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যক্রম ও জমি দখল করে না’


  • আপলোড সময় : রবিবার ২৭ জুলাই, ২০২৫ সময় : ৬:০৮ পিএম

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি 

ইসলামিক দল গুলো চাঁদাবাজি, সন্ত্রাসী, জমি দখল করে না বলে মন্তব্য করেছেন ফরিদপুর - আসনের খেলাফত মজলিসের মনোনীত সংসদ সদস্য প্রার্থীা মাওলানা মিজানুর রহমান। ফরিদপুরের ভাঙ্গায় উপজেলার বিভিন্ন হাট বাজারে গণসংযোগ শেষে এই সব কথা বলেন। এই সময় নানান শ্রেণী পেশার মানুষের সাথে হাত মিলিয়ে কুশল বিনিময় করেন। শনিবার(২৬ জুলাই) বিকাল সাড়ে চারটার দিক উপজেলার হরির হাট বিদ্যানন্দী বাজারে এই গণসংযোগ করা হয়।

এই সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে খেলাফত মজলিসের ফরিদপুর জেলা শাখার সহ-সভাপতি ফরিদপুর- আসনের খেলাফত মজলিসের মনোনীত সংসদ সদস্য পদ প্রার্থী মাওলানা মিজানুর রহমান জানান, আজ আমরা ভাঙ্গা উপজেলার নেতৃবৃন্দের সাথে হরির হাট বিদ্যানন্দী এলাকায় গন মানুষের সাথে মত বিনিময় করলাম। আগামী জাতীয় সংসদ নির্বাচনে রিক্সা প্রতীকে মানুষের উচ্ছ্বাস এবং সাড়া দেখে আমরা খুবই খুশী। আমাদের সাথে বিভিন্ন শ্রেনী পেশার মানুষের সাথে সাক্ষাৎ হয়েছে তারা আমাদের কে সাদরে গ্রহণ করে নিয়েছেন।

 

তিনি আরও বলেন, কোন একটা ইসলামিক দল কোন চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যক্রম, টেন্ডারবাজি, জমি দখল, ফ্লাট দখলের সাথে যুক্ত নেয়। ইসলামিক দল যদি ক্ষমতায় যায় তাহলে অধিকার বঞ্চিত মানুষের পাশে অধিকার আদায়ে আমরা পাশে থাকবো। মাদক নির্মূল সন্ত্রাস মুক্ত উন্নত বাংলাদেশ উপহার দিব।

এসময় উপস্থিত ছিলেন ফরিদপুরের- আসনের খেলাফত মজলিসের রিক্সা প্রতীকের মনোনীত সংসদ সদস্য পদ প্রার্থী মাওলানা মিজানুর রহমান মোল্লা। এসময় আরো উপস্থিত ছিলেন ভাঙ্গা উপজেলা খেলাফত মজলিস ভাঙ্গা উপজেলা শাখার উপদেষ্টা মাওলানা আবুল খায়ের সেলিম, সভাপতি মাওলানা হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক হাফেজ ওয়ালীউল্লাহ সহ সভাপতি হাফেজ মাহবুর রহমান যুগ্ন সাধারণ সম্পাদক হাবিবুল্লাহ্, সহ প্রচার সম্পাদক মনিরুজ্জামান সহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর