ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬,  ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পুলিশ বাহিনীকে দক্ষ ও আধুনিক করতে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী এলপিজি সিলিন্ডারের দাম আরও ৩০০ টাকা বাড়াতে চান ব্যবসায়ীরা জালিয়াতি করে মুক্তিযোদ্ধা কোটায় চাকরি, তিন উপসচিবকে ওএসডি ৭ নভেম্বরের কর্মসূচি ঘিরে শেরেবাংলা নগরের জাতীয় যুব মেলা স্থগিত কাতারের নতুন শান্তি প্রস্তাব প্রত্যাখ্যান করল ইরান সব ওয়াসা থেকে বোর্ড তুলে নিচ্ছে সরকার: প্রতিমন্ত্রী কেন্দ্র থেকে নিবিড় মনিটরিং করা হচ্ছে ঠাকুরগাঁওয়ের ভোটগ্রহণ: সিইসি ডাব মার্কার কাগজ নিয়ে কেন্দ্রে জামায়াত এজেন্টরা: ফয়সল আমীন মানবতাবিরোধী অপরাধে হানিফের মৃত্যুদণ্ড, অন্য তিন নেতার আমৃত্যু কারাদণ্ড পকেটে থাকা আইফোনের সূত্র ধরেই মিলল সাবেক বিমান বাহিনী কর্মকর্তার পরিচয়

কটিয়াদীতে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের বিক্ষোভ


  • আপলোড সময় : রবিবার ২৭ জুলাই, ২০২৫ সময় : ৯:১৬ পিএম

কটিয়াদী(কিশোরগঞ্জ)প্রতিনিধি

প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের অন্তর্ভূক্তির দাবীতে কিশোরগঞ্জের কটিয়াদীতে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকগণ বিক্ষোভ মিছিল ও মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে শিক্ষা উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি প্রদান করেছেন। রোববার উপজেলা পরিষদ চত্বরে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন, কটিয়াদী উপজেলা শাখার আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এর আগে একটি বিক্ষোভ মিছিল উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মানববন্ধন শেষে একটি স্মারকলিপি প্রদান করা হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও দীপশিখা বিদ্যানিকেতনের প্রতিষ্ঠাতা পরিচালক বদরুল আলম নাঈম, বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোশিয়েশনের কটিয়াদী শাখার সভাপতি শাহজাহান পিন্টু, সাধারণ সম্পাদক শফিউল আলম রিপন, আব্দুল আওয়াল, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, অর্থ সম্পাদক খায়রুল আলম, কার্যকরী সদস্য মীর মুর্শেদ আলম প্রমুখ।

বক্তাগণ বলেন, ‘প্রাতিষ্ঠানিক বৃত্তি নয়, আমরা চাই প্রকৃত মেধার মূল্যায়ন। প্রাথমিক বৃত্তি পরীক্ষায় সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত করে সমান সুযোগ করে দিতে হবে। আমাদের সোনার বাংলায় বৈষম্যের কোন ঠাঁই নাই। জুলাই বিপ্লবের বাংলায় বৈষম্য চলবে না।’

তারা আরও বলেন, ‘কিন্ডারগার্টেনগুলো দেশের শিক্ষা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখলেও প্রাথমিক বৃত্তি পরীক্ষায় তাদের অন্তর্ভূক্তি না করে বৈষম্য সৃষ্টি করা হয়েছে। আমরা এর অবসান চাই। ২০২৫ সালের বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত করতে সরকারের প্রতি দাবি জানান।’ মানববন্ধনে উপজেলার ৭০টি কিন্ডারগার্টেনের হাজার হাজার শিক্ষক-শিক্ষার্থী ও অনেক অভিভাবক অংশ গ্রহণ করে অন্তর্ভূক্তির দাবী জানান।

উল্লেখ্য, গত ১৫ জুলাই ২০২৫ তারিখে অনুষ্ঠিত নির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের তালিকা থেকে কিন্ডারগার্টেনকে বাদ দেয়া হয়েছে।

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর