ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারকে নতুন পদে বদলি মধ্যপ্রাচ্যে উত্তাপ: বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৭ ডলার হরমুজে নতুন নৌপথ: ওমানের আঞ্চলিক বৈঠক স্থগিত দেশে ফিরে ইতালিতে হামলার বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী বাঁধন ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে

বাবরের উদ্দেশ্যে নাসির উদ্দিন পাটোয়ারী

‘যদি অস্ত্র হ্যান্ডেল করতেই না পারেন, তাহলে নিয়ে আসলেন কেনো?’


  • আপলোড সময় : রবিবার ২৭ জুলাই, ২০২৫ সময় : ৯:২৪ পিএম

নেত্রকোনা প্রতিনিধি

জোট সরকারের সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবরকে উদ্দেশ্য করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী বলেছেন, বাংলাদেশে অসংখ্য হত্যাকাণ্ড ঘটেছে। অসংখ্য ঘটনা ঘটেছে। এর মধ্যে বড় একটি ঘটনা হলো দশ ট্রাক অস্ত্রের চালান। যদি অস্ত্র হ্যান্ডেল করতেই না পারেন, তাহলে নিয়ে আসলেন কেনো আপনি?

এই অস্ত্র কাহিনীর কারণে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ সার্বভৌমত্বের হুমকির মধ্যে পড়েছে। অসংখ্যা মানুষের জীবন বিপন্ন হয়েছে। আঞ্চলিক সংঘাত বিরাজ করেছে। আমরা দেখতে পেয়েছি বিচারের নামে প্রহসন হয়েছে। যারা সরকারি প্রশাসনে রয়েছেন, ভবিষ্যতে যারা রাজনৈতিক চেয়ারে আসবেন, তাদেরকে বলতে চাই, ভবিষ্যত বাংলাদেশে সার্বভৌমত্বের ওপর আঘাত আসে- এমন কোনো সিদ্ধান্ত আর নেবেন না।

পাটোয়ারী আরও বলেন, আমি বাবর ভাইকে সম্মান করি। তিনি কারা নির্যাতিত নেতা। কিন্তু আপনার এই কাজ আমি সমর্থন করি না। আপনার এই কাজের কারণে বিএনপি ক্ষমতায় আসতে পারেনাই। হাসিনার মতো একজন খুনী ফ্যাসিস্ট ক্ষমতায় এসেছিল। গত ১৫ বছরে বিএনপির নেতাকর্মীদের ওপর নির্যাতন, নিপীড়ন, গুলি ও রক্ত ঝরানোর ঘটনায় ইতিহাসের কাঠগড়ায় আপনিও দায়ী থাকবেন। আমরা শান্তি চাই। আমরা বাংলাদেশে অশান্তি চাই না।

রবিবার দুপুর দেড়টার দিকে নেত্রকোনা জেলা সদরের পুরাতন কালেক্টরেট চত্বরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন। এনসিপির জুলাই পদযাত্রা কর্মসূচিরি অংশ হিসেবে এ সমাবেশের আয়োজন করা হয। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। আরও বক্তব্য রাখেন: ডা. তাননিম জারা, প্রীতম সোহাগ, ফাহিম রহমান খান পাঠান ও রফিকুল ইসলাম আইনী প্রমুখ। এ সময় হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলম উপস্থিত থাকলেও বক্তৃতা করেননি।

এশিয়ান পোস্ট/আরজে 


এ সম্পর্কিত আরো খবর