ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান

আজ গোয়ালন্দ প্রবাসী ফোরাম আয়োজিত প্রীতি ফুটবল খেলা


  • আপলোড সময় : সোমবার ২৮ জুলাই, ২০২৫ সময় : ৩:০৭ পিএম

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

"সুস্থ‍্য বিনোদন, মানসিক ও শারীরিক সুস্থতা অর্জনের একটি স্বতন্ত্র উপায়"- স্লোগানে রাজবাড়ীর গোয়ালন্দে বিভিন্ন দেশে বসবাসরত  বর্তমানে গোয়ালন্দে অবস্থান করছেন সেসকল প্রবাসী এবং গোয়ালন্দ প্রবাসী ফোরামের স্বেচ্ছাসেবকদের অংশগ্রহণে এক প্রীতি ফুটবল ম‍্যাচের আয়োজন করা হয়েছে। আজ (২৮ জুলাই) সোমবার বিকেল ৪ টায় সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজ মাঠে এ প্রীতি ফুটবল ম‍্যাচ অনুষ্ঠিত হবে।

গোয়ালন্দ প্রবাসী ফোরাম আয়োজিত জমজমাট এ প্রীতি ফুটবল ম‍্যাচে গোয়ালন্দ প্রবাসী ফোরাম (গোয়ালন্দে অবস্থানরত প্রবাসী) বনাম গোয়ালন্দ প্রবাসী ফোরাম (স্বেচ্ছাসেবক) দল একে অপরের মোকাবেলা করবে। প্রীতি ফুটবল ম‍্যাচে এদিন অতিথি হিসাবে মাঠে উপস্থিত থাকবেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার মো. নাহিদুর রহমান ও গোয়ালন্দ ঘাট থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ রাকিবুল ইসলাম।

গোয়ালন্দ প্রবাসী ফোরামের সমন্বয়ক সিঙ্গাপুর প্রবাসী মো. জাহাঙ্গীর মোল্লা ও আমেরিকা প্রবাসী সোহানুর রহমান সোহান বলেন, গোয়ালন্দ প্রবাসী ফোরাম একটি অরাজনৈতিক ও অলাভজনক অনলাইন ভিত্তিক সামাজিক সংগঠন। সংগঠনটি দেশের বাইরে অবস্থানরত প্রবাসীদের হাতে গড়া সংগঠন। সংগঠনটি মূলত গোয়ালন্দের অসহায়, হতদরিদ্র এবং গোয়ালন্দে ঘটে যাওয়া বিভিন্ন দুর্যোগকালীন সময়ে মানুষের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দেয়ার জন‍্যই গঠিত।

আমরা যারা গোয়ালন্দের সন্তান কাজের তাগিদে প্রবাসে বসবাস করি, তারাই মূলত নিজেদের আয়ের কিছু সঞ্চয় থেকে সংগঠনের মাধ্যমে অসহায়, দরিদ্র এবং বিভিন্ন দুর্যোগকালীন সময়ে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। তারা আরও বলেন, আমরা যেহেতু প্রবাসী তাই সব সময় মানবিক ও সামাজিক কাজে আমরা সরাসরি থাকতে পারি না। আমাদের সংগঠনের বিভিন্ন কার্যক্রম সফল করতে গোয়ালন্দের বেশ কয়েকজন স্বেচ্ছাসেবক স্বইচ্ছায় কাজগুলো সফল করে থাকেন ঠিক তাদের সাথে মিলনামেলা এবং গোয়ালন্দে অবস্থানরত সাবেক ও বর্তমান প্রবাসীদের নিয়ে এই প্রীতি ম‍্যাচটি মূলত  আয়োজন করা হয়েছে। আয়োজক কমিটির পক্ষ হতে সকলকে খেলা দেখার আমন্ত্রণ জানানো হয়েছে।

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর