ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

দশমিনায় পানিতে পড়ে শিশুর মৃত্যু


  • আপলোড সময় : সোমবার ২৮ জুলাই, ২০২৫ সময় : ৩:১২ পিএম

দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি

দশমিনা উপজেলায় পুকুরে পড়ে আমেনা বেগম (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (২৭ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭ দিকে উপজেলার আলীপুর ইউনিয়নের পূর্ব আলীপুর গ্রামে এ ঘটে। নিহত আমেনা বেগম  আলীপুর ইউনিয়নের পূর্ব আলীপুর গ্রামের হাওলাদার বাড়ির মোমিন হাওলাদারের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, আমেনা দীর্ঘদিন বাবা-মায়ের সঙ্গে ঢাকায় বসবাস করছিল। প্রায় দেড় বছর আগে পরিবারটি স্থায়ীভাবে গ্রামের বাড়িতে চলে আসে। রবিবার সন্ধ্যায় আমেনা হাত-মুখ ধোয়ার জন্য পুকুরঘাটে গেলে অসাবধানতায় পুকুরে পড়ে যায়। দীর্ঘক্ষণ ঘরে ফিরে না আসায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করে। পরে পুকুরে ভাসমান অবস্থায় শিশুটিকে দেখতে পেয়ে পরিবারের সদস্যরা স্থানীয়দের সহায়তায় উদ্ধার করে দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. শওকত ওসমান তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃশওকত ওসমান বলেন, সন্ধ্যায় আমেনা বেগম নামে সাত বছরের এক শিশুকে পুকুর থেকে উদ্ধার করে হাসপাতালে আনা হলে আগেই তার মৃত্যু হয়েছে বলে নিশ্চিত হওয়া যায়।

পরিবারের সদস্য ইমাম হোসেন জানান, শিশুটির সাঁতার জানা ছিল না। ঢাকায় বড় হওয়ার কারণে সে কখনো পুকুরে নামেনি। রবিবার সন্ধ্যায় হাত-মুখ ধোয়ার সময় পা পিছলে পুকুরে পড়ে যায়। পরে আমরা অনেক খোঁজাখুঁজির পর ভাসমান অবস্থায় উদ্ধার করি।

এ বিষয়ে দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল আলীম জানান,নিহতের মরদেহ থানায় আনা হয়েছে। তবে পরিবারের পক্ষ থেকে ময়নাতদন্তে অনীহা প্রকাশ করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত সিদ্ধান্ত প্রক্রিয়াধীন রয়েছে।

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর