ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬,  ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পুলিশ বাহিনীকে দক্ষ ও আধুনিক করতে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী এলপিজি সিলিন্ডারের দাম আরও ৩০০ টাকা বাড়াতে চান ব্যবসায়ীরা জালিয়াতি করে মুক্তিযোদ্ধা কোটায় চাকরি, তিন উপসচিবকে ওএসডি ৭ নভেম্বরের কর্মসূচি ঘিরে শেরেবাংলা নগরের জাতীয় যুব মেলা স্থগিত কাতারের নতুন শান্তি প্রস্তাব প্রত্যাখ্যান করল ইরান সব ওয়াসা থেকে বোর্ড তুলে নিচ্ছে সরকার: প্রতিমন্ত্রী কেন্দ্র থেকে নিবিড় মনিটরিং করা হচ্ছে ঠাকুরগাঁওয়ের ভোটগ্রহণ: সিইসি ডাব মার্কার কাগজ নিয়ে কেন্দ্রে জামায়াত এজেন্টরা: ফয়সল আমীন মানবতাবিরোধী অপরাধে হানিফের মৃত্যুদণ্ড, অন্য তিন নেতার আমৃত্যু কারাদণ্ড পকেটে থাকা আইফোনের সূত্র ধরেই মিলল সাবেক বিমান বাহিনী কর্মকর্তার পরিচয়

গোয়ালন্দে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ


  • আপলোড সময় : সোমবার ২৮ জুলাই, ২০২৫ সময় : ৩:১৫ পিএম

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

রাজবাড়ীর গোয়ালন্দে বাংলাদেশ সরকার কর্তৃক পারফরমেন্স বেজড গ্রান্ডটস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম, এসইডিপি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, শিক্ষা মন্ত্রণালয় প্রকল্পের আওতায় গোয়ালন্দ উপজেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক, দাখিল ও ভোকেশনাল পর্যায়ে ১৪ টি শিক্ষা প্রতিষ্ঠানের ৩৫ জন সর্বোচ্চ নাম্বারধারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

সোমবার (২৮ জুলাই) সকাল ১০টায় গোয়ালন্দ উপজেলা মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্রের সন্মেলন কক্ষে এ পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।গোয়ালন্দ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস এবং জেলা শিক্ষা অফিসের আয়োজনে গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: নাহিদুর রহমানের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক উচ্চ শিক্ষা ঢাকা অঞ্চলের পরিচালক প্রফেসর ফকীর মোহাম্মদ নুরুজ্জামান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা শিক্ষা অফিসার মো: হাবিবুর রহমান, সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজের অধ‍্যক্ষ (ভারপ্রাপ্ত) সামছুন নাহার ছিদ্দিকা, উপজেলা মাধ্যমিক লিক্ষা অফিসার জয়ন্ত কুমার দাস প্রমুখসহ উপজেলার বিভিন্ন অধিদপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ ও শিক্ষার্থীসহ অভিভাবকবৃন্দ।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এসময় কলেজ ও মাধ্যমিক বিদ্যালয়ের ৩৫ জন শিক্ষার্থীর মাঝে নগদ ৬ লক্ষ ৩৫ হাজার টাকাসহ সনদপত্র ও সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর