কিশোরগঞ্জ ব্যুরোঃ
কিশোরগঞ্জের
করিমগঞ্জে নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে ২
স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার
( ৩০ জুলাই) দুপুরে উপজেলার গুনধর ইউনিয়নের আশতকা মানিকপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হচ্ছে, করিমগঞ্জ উপজেলার দক্ষিণ আশতকা গ্রামের রতন মিয়ার মেয়ে সাইফা (১০)
ও একই এলাকার এখলাস মিয়ার মেয়ে মায়মুনা
(৯)। সাইফা স্থানীয় দক্ষিণ আশতকা সরকারি প্রাইমারি বিদ্যালয়েল চতুর্থ শ্রেনীর ছাত্রী এবং মায়মুনা একই স্কুলের
তৃতীয় শ্রেনীর ছাত্রী ।
পুলিশ
ও নিহত শিশুদের স্বজনদের ভাষ্য থেকে জানা গেছে,
বুধবার দুপুরে দুই শিশু সাইফা ও মায়মুনা
বাড়ির পাশে খেলা করছিলো। এক সময় তারা পাশের নরসুন্দা নদীতে গোসল করতে নেমে সবার অলক্ষে নিখোঁজ হয়। বিষয়পি টের পেয়ে স্থানীয় লোকজন তাদের
উদ্ধারের চেষ্টা চালায়। পরে অনেক খুঁজাখুঁজির পর
বিকেল ৩টার দিকে নদী থেকে দু’জনেরই মরদেহ উদ্ধার করা হয়।
করিমগঞ্জ
থানার ওসি শেখ মোহাম্মদ মাহবুব মোরশেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুই শিশুর মৃত্যুর
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। প্রাথমিকভাবে পানিতে ডুবে তাদের মৃত্যু হয়েছে বলে
জানা গেছে। এ ব্যাপারে পরবর্তি আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানান তিনি।
আকাশজমিন/আরআর