সিরাজগঞ্জ প্রতিনিধি / : 125
সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের রায়গঞ্জে সিএনজি ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশাচালক নিহত হয়। এ ঘটনায় আহত হয়েছেন অটোরিকশায় থাকা আরও ৪ জন। তারা পেশায় গ্রাম পুলিশের সদস্য। বুধবার (৩০ জুলাই) দুপুরে এই দুর্ঘটনাটি ঘটে, রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের আঞ্চলিক সড়কের সিমলা এলাকায়।
নিহত এরশাদ আলী (৬৪) রায়গঞ্জ পৌর এলাকার পূর্ব লক্ষীকোলা আইড়পাড়ার রমজান আলীর ছেলে। এ ঘটনায় আহতরা হলেন চান্দাইকোনা ইউনিয়ন পরিষদে কর্মরত গ্রাম পুলিশের সদস্য আশু চন্দ্র দাস, শ্রী আনন্দ চরণ দাস, বিকাশ চক্রবর্তী ও রায়হান আলী। স্থানীয় সুত্রে জানা যায়, অটোরিকশাটি ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশা চালক এরশাদ আলীর মৃত্যু হয়। এ সময় অটোরিকশায় থাকা গ্রাম পুলিশের ৪ সদস্য আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম মাসুদ রানা বলেন, সিএনজিচালক পালিয়ে গেছে। এ ঘটনায় থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
আকাশজমিন/আরআর