ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

নাটোরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ


  • আপলোড সময় : বুধবার ৩০ জুলাই, ২০২৫ সময় : ১১:১৮ পিএম

নাটোর প্রতিনিধি

নাটোরে ২০২২-২০২৩ সালের এস.এস.সি এইচ.এস.সি মেধাবী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার প্রদান করা হয়। রাজশাহী শিক্ষা বোর্ডমাদ্রাসা শিক্ষা বোর্ড এবং কারিগরি শিক্ষা বোর্ডের সদর উপজেলার  মোট ৩২ জন মেধাবী  শিক্ষার্থীদের ক্রেস্ট সনদ প্রদান করা হয়। বুধবার বেলা এগারোটায়(৩০ জুলাই) সদর উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের উদ্যোগে

সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ রেদুয়ানুল হালিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক আসমা শাহীন এই ক্রেস্ট সনদ প্রদান করেন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা আইসিটি)

জান্নাত আরা ফেরদৌস। এসময় উপস্থিত ছিলেন, জেলা শিক্ষা অফিসার মোঃ রোস্তম আলী হেলালি, নলডাঙ্গা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আশিকুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ সাইদুর রহমান, একাডেমি সুপারভাইজার আব্দুল্লাহ আনসারী, নলডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ শিক্ষক মোঃ জাহাঙ্গীর আলম,অধ্যক্ষ নয়ন  প্রামাণিক , অভিভাবক সামসুল নাহার

    বক্তারা বলেন, শিক্ষার মান উন্নয়ন হলেও গুণগত মান তেমন পরিলক্ষিত হচ্ছে না।  শুধু শিক্ষিত হলেই হবেনা তাদেরকে নৈতিক সুশিক্ষায় শিক্ষিত হতে হবে। কারণ বর্তমান মেধাবী শিক্ষার্থীরা শিক্ষা প্রতিষ্ঠানে, পরিবার,সমাজে এমন কি রাষ্ট্র বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

  উল্লেখ্য  এর আগে ওই ৩২ জনের মধ্যে  এস.এস.সি পর্যায় দশ হাজার  এবং এইচ.এস.সি পর্যায়ের পঁচিশ হাজার করে টাকা মোবাইলের মাধ্যমে  প্রদান করা হয়।

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর