ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারকে নতুন পদে বদলি মধ্যপ্রাচ্যে উত্তাপ: বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৭ ডলার হরমুজে নতুন নৌপথ: ওমানের আঞ্চলিক বৈঠক স্থগিত দেশে ফিরে ইতালিতে হামলার বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী বাঁধন ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে

তাড়াশে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন


  • আপলোড সময় : বৃহস্পতিবার ৩১ জুলাই, ২০২৫ সময় : ৪:৫৯ পিএম

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার শিলংদহ গ্রামে প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে এক নারী অনশন করছেন। বৃহস্পতিবার (৩১ জুলাই) সকালে এ নিউজ লেখা পর্যন্ত প্রেমিকের বাড়িতে অবস্থান করছিলেন প্রেমিকা।

জানা যায়, উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের শিলোন গ্রামের মজিবর রহমানের ছেলে রুহুল আমিনের (২৯) সঙ্গে ওই নারীর সাত বছর আগে পরিচয় হয়। ওই নারী জানান, তাড়াশ পৌর শহরের গার্মেন্টসের দোকানদার রুহুল আমিনের সঙ্গে তার পরিচয় হয়। পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয়।

একপর্যায়ে বিয়ের আশ্বাস দিয়ে রুহুল আমিন বিভিন্ন জায়গায় নিয়ে যান এবং শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়েন। বিষয়টি জানাজানি হলে রুহুল আমিন সম্পর্ক অস্বীকার করে সম্প্রতি যোগাযোগ বন্ধ করে দেন। নিরুপায় হয়ে বিয়ের দাবিতে অনশন শুরু করেন ওই তরুণী। এদিকে তার আসার খবর পেয়ে রুহুল আমিন বাড়ি থেকে পালিয়ে যান। রুহুল আমিনের মোবাইল বন্ধ থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

রুহুলের বাবা মজিবর রহমান বলেন, আমার ছেলের বিরুদ্ধে সকল অভিযোগ মিথ্যা। আমার ছেলেকে ব্ল্যাকমেইল করে এই মেয়ে প্রেমের নাটক সাজিয়েছে। এই মেয়ের আগেও অন্য ছেলের সাথে বিয়ে হয়েছিল। এটা তার একটা ব্যবসা। স্থানীয়রা জানান, মেয়েটির সঙ্গে রুহুল আমিনের প্রেমের সম্পর্ক ছিল। আগেও সে একবার এ বাড়িতে এসেছিল। আজও অবস্থান করতে দেখেছি।

এ বিষয়ে তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জিয়াউর রহমান বলেন, বিষয়টি শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।


আকাশজমিন/আরআর 



এ সম্পর্কিত আরো খবর