ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান

ফরিদপুরে ইজি বাইক চালক হত্যা মামলায় পাঁচ আসামিকে মৃত্যুদণ্ড


  • আপলোড সময় : বৃহস্পতিবার ৩১ জুলাই, ২০২৫ সময় : ৭:১৬ পিএম

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরে ইজি বাইক চালক শওকত মোল্লাকে হত্যার মামলায় পাঁচ আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।পাশাপাশি প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।  মামলার আরেক আসামিকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে ১০ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। 

আজ বৃহস্পতিবার  দুপুর দেড়টার দিকে ফরিদপুরের অতিরিক্ত জেলা দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. মাকসুদুর রহমান রায় দেন।দণ্ডপ্রাপ্ত পাঁচ আসামি হলেন- মো. মেহেদী আবু কাওসার (২৫), মো. জনি মোল্লা (৩০), রাসেল শেখ (২৫), রাজেস রবি দাস (২৯)  মো. রবিন মোল্লা ওরফে ভিকি (২৫) এদের মধ্যে রাসেল পলাতক রয়েছেন।

রায়ের সময় বাকিরা সবাই আদালতে উপস্থিত ছিলেন। রায় শেষে তাদের পুলিশ পাহারায় কারাগারে পাঠানো হয়।  মামলায় রাজবাড়ীর মজলিসপুর এলাকার বাদশা শেখ (৩১) নামে আরেক আসামিকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি তাকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ১০ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

২০১৯ সালের ১৪ নভেম্বর বিকেলে ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হন শওকত মোল্যা। এরপর তিনি নিখোঁজ হলে পরিবার খোঁজাখুঁজি শুরু করে। পরদিন সকাল ৭টার দিকে ফরিদপুর শহরের গোয়ালচামট মোল্যাবাড়ী সড়কের শেষ প্রান্তে বাইপাস সড়কের পাশে একটি ধানক্ষেত থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। ঘটনায় নিহতের বাবা আয়নাল শেখ ফরিদপুর কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট চৌধুরী জাহিদ হাসান (খোকন) জানান, ইজিবাইক ছিনতাইয়ের উদ্দেশে চালককে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় দীর্ঘ শুনানি সাক্ষ্য নেওয়া শেষে আদালত রায় দেন। 

তিনি বলেন, আসামিদের মধ্যে একজন পলাতক রয়েছেন। তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দিয়েছেন আদালত। রায়ে আমরা সন্তুষ্ট। আদালত ন্যায়বিচার করেছেন।

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর