ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ

ভৈরবে জুলাইয়ের মায়েরা শীর্ষক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত


  • আপলোড সময় : শনিবার ০২ আগস্ট, ২০২৫ সময় : ৪:৪১ পিএম

ভৈরব প্রতিনিধি:

কিশোরগঞ্জের ভৈরবে "জুলাইয়ের মায়েরা" শীর্ষক কর্মসূচি উপলক্ষে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বেলা ১১টায় উপজেলা সম্মেলন কক্ষে "জুলাইয়ের মায়েরা" শীর্ষক অভিভাবক সমাবেশের আয়োজন করেন উপজেলা প্রশাসন। ওই সমাবেশে জুলাই বিপ্লব আন্দোলনে অংশ নেয়া ছাত্র জনতার শতাধিক সম্মানিত মায়েরা অংশ নেয়।

 

এসময় তারা বিগত জুলাই আগষ্টের ফ্যাসিষ্ট সরকারের নির্মমতার কাহিনি ও সন্তানদের বীরত্বের কথা তুলে ধরেন এবং জুলাই শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে।

 

ভৈরব উপজেলা নির্বাহী অফিসার শবনম শারমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই অভিভাবক সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি রিদওয়ান আহমেদ রাফি, উপজেলা মহিলা বিষয়ক অফিসার সামসুন নাহার তাসনিম প্রমুখ। অনুষ্ঠানের সঞ্চালনা করেন উপজেলা মাধ্যমিক একাডেমি সুপারভাইজার স্বপ্না বেগম।

আকাশজমিন/আরআর

 

 


এ সম্পর্কিত আরো খবর