ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬,  ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সব ওয়াসা থেকে বোর্ড তুলে নিচ্ছে সরকার: প্রতিমন্ত্রী কেন্দ্র থেকে নিবিড় মনিটরিং করা হচ্ছে ঠাকুরগাঁওয়ের ভোটগ্রহণ: সিইসি ডাব মার্কার কাগজ নিয়ে কেন্দ্রে জামায়াত এজেন্টরা: ফয়সল আমীন মানবতাবিরোধী অপরাধে হানিফের মৃত্যুদণ্ড, অন্য তিন নেতার আমৃত্যু কারাদণ্ড পকেটে থাকা আইফোনের সূত্র ধরেই মিলল সাবেক বিমান বাহিনী কর্মকর্তার পরিচয় জাপানে টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তুরাগ নদ থেকে বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার মিরপুর-১০ গোলচত্বরে পোশাক শ্রমিকদের বিক্ষোভ মির্জাপুরে ট্রেনের বগি লাইনচ্যুত, বিভিন্ন স্টেশনে আটকা একাধিক ট্রেন বঙ্গোপসাগরে জাপানের ‘বিগ-বি’ ও বাংলাদেশের ভূরাজনৈতিক সমীকরণ

ভৈরবে জুলাইয়ের মায়েরা শীর্ষক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত


  • আপলোড সময় : শনিবার ০২ আগস্ট, ২০২৫ সময় : ৪:৪১ পিএম

ভৈরব প্রতিনিধি:

কিশোরগঞ্জের ভৈরবে "জুলাইয়ের মায়েরা" শীর্ষক কর্মসূচি উপলক্ষে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বেলা ১১টায় উপজেলা সম্মেলন কক্ষে "জুলাইয়ের মায়েরা" শীর্ষক অভিভাবক সমাবেশের আয়োজন করেন উপজেলা প্রশাসন। ওই সমাবেশে জুলাই বিপ্লব আন্দোলনে অংশ নেয়া ছাত্র জনতার শতাধিক সম্মানিত মায়েরা অংশ নেয়।

 

এসময় তারা বিগত জুলাই আগষ্টের ফ্যাসিষ্ট সরকারের নির্মমতার কাহিনি ও সন্তানদের বীরত্বের কথা তুলে ধরেন এবং জুলাই শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে।

 

ভৈরব উপজেলা নির্বাহী অফিসার শবনম শারমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই অভিভাবক সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি রিদওয়ান আহমেদ রাফি, উপজেলা মহিলা বিষয়ক অফিসার সামসুন নাহার তাসনিম প্রমুখ। অনুষ্ঠানের সঞ্চালনা করেন উপজেলা মাধ্যমিক একাডেমি সুপারভাইজার স্বপ্না বেগম।

আকাশজমিন/আরআর

 

 


এ সম্পর্কিত আরো খবর