কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি / : 151
কোটালীপাড়া(গোপালগঞ্জ) প্রতিনিধিঃ
আজ (৩ আগস্ট) রবিবার বরেণ্য সাংবাদিক নির্মল সেনের ৯৫ তম জন্মদিন। ১৯৩০ সালের এই দিনে বরেণ্য সাংবাদিক নির্মল সেন গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার দিঘিরপাড় গ্রামে জন্মগ্রহণ করেন । জাতি শ্রদ্ধাভরে স্মরণ করছে তাঁর নির্ভীক ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার অবদানকে। নির্মল সেন ছিলেন একজন কিংবদন্তী সাংবাদিক, যিনি তাঁর সাহসী লেখনীর মাধ্যমে সমাজের নানা অসংগতি তুলে ধরেছেন।
তিনি সবসময় ন্যায়ের পক্ষে অবিচল ছিলেন এবং মানুষের অধিকারের
জন্য সোচ্চার ছিলেন। তাঁর সাংবাদিকতা দেশের মানুষের কাছে অনুপ্রেরণার উৎস ছিল। তাঁর
অবদান কৃতজ্ঞতার সাথে স্মরণীয় থাকবে। তাছাড়া নির্মল সেন ছিলেন একজন দক্ষ সংগঠকও। তিনি
সাংবাদিকদের অধিকার আদায় অগ্রণী ভূমিকা পালন করেছেন। তাঁর নিঃস্বার্থ কাজ সবসময় আমাদের
অনুপ্রাণিত করবে।
সর্বোপরি নির্মল সেনের জীবন ও কর্ম নতুন প্রজন্মের সাংবাদিকদের জন্য পাথেয় হয়ে থাকবে। তাঁর মতো নির্ভীক এবং দায়িত্বশীল সাংবাদিকরাই সমাজের প্রকৃত পথপ্রদর্শক। তাঁর জন্মদিনে আমরা গভীর শ্রদ্ধার সাথে তাঁকে স্মরণ করছি এবং তাঁর আদর্শকে ধারণ করার অঙ্গীকার করছি।
নির্মল সেন ১৯৩০ সালের ৩ আগস্ট গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার দিঘিরপাড় গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম সুরেন্দ্রনাথ সেন গুপ্ত। মাতার নাম লাবণ্য প্রভা সেন গুপ্ত। পাঁচ ভাই ও তিন বোনের মধ্যে নির্মল সেন ছিলেন পঞ্চম। ২০১৩ সালে ৮ জানুয়ারি তিনি মারা যান। শেষ ইচ্ছা অনুযায়ী তাঁর লাশ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে দান করা হয়।
আকাশজমিন/আরআর