ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে পুরুষদের পর মেয়েরাও বর্জন করল নাকভিকে, দুবাইতে আবারও ট্রফি নাটক রাজধানীর বেসরকারি হাসপাতালে শিশু মৃত্যুর পর তুলকালাম বিশ্বের দূষিত বায়ুর তালিকায় শীর্ষে সিঙ্গাপুর সিটি,ঢাকা ষষ্ঠ আসিফ মাহমুদের আমলের সব নিয়োগ ও পদোন্নতির নথি এখন দুদকে পঞ্চগড়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: আহত ১৫, ২ ঘণ্টা মহাসড়ক অবরুদ্ধ

তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে


  • আপলোড সময় : রবিবার ০৩ আগস্ট, ২০২৫ সময় : ৪:৪৯ পিএম

লালমনিরহাট প্রতিনিধি।।

উজান থেকে নেমে আসা ঢলে তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে ফের বন্যা শঙ্কায় তিস্তা তীরবর্তী নিম্নাঞ্চলের হাজারো মানুষ।

রবিবার সকালে তিস্তার পানি বিপদ সীমার নিচ দিয়ে প্রবাহিত হলেও দুপুর ১২ টায় লালমনিরহাটের হাতীবান্ধায় দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারাজের ডালিয়া পয়েন্টে পানিপ্রবাহ রেকর্ড করা হয় ৫২ দশমিক ২০ মিটার যা বিপৎসীমার ৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

নদীপারের মানুষ ও পানি উন্নয়ন বোর্ড জানায়, কয়েক দিন ধরে ভারতে  বৃষ্টি হওয়ায় উজান থেকে বেশি পরিমান পানি আসছে। ফলে তিস্তা নদীতে পানিপ্রবাহ বেড়ে গেছে। ব্যারাজ এলাকায় পানি প্রবাহ বেড়ে যাওয়ায় কয়েক ঘন্টার ব্যবধানে তিস্তা নদীর ভাটিতে তীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশংঙ্কা করছে স্থানীয়রা।

পানি উন্নয়ন বোর্ড জানায়, উজান থেকে পানি আসায় তিস্তা নদীর পানি বাড়ছে। রবিবার সন্ধ্যায় তা আরো বাড়তে পারে। এতে তিস্তাতীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। তাই এসব অঞ্চলের জনগণকে সতর্ক থাকতে বলা হচ্ছে।

 

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর