ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

বিনামূল্যে গাছের চারা বিতরণ


  • আপলোড সময় : রবিবার ০৩ আগস্ট, ২০২৫ সময় : ৪:৫১ পিএম

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

"সবুজে সাজাই বাংলাদেশ" এই স্লোগানকে সামনে রেখে সিরাজগঞ্জের তাড়াশে ইনতেফা কোম্পানির উদ্যোগে শতাধিক কৃষক ও সাধারণ মানুষের মাঝে বিনামূল্যে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়। পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে পরিবেশবাদী ইনতেফা কোম্পানির তাড়াশ উপজেলায় এক ব্যতিক্রমী বৃক্ষরোপণ কর্মসূচি'র আয়োজন করে।

রবিবার (৩ আগষ্ট) সকাল ১০টায় পার্থ এন্টারপ্রাইজের কার্যালয়ে ইনতেফা কোম্পানির পরিবেশক রজত ঘোষের সভাপতিত্বে ও শোভন সাহার সঞ্চালনায় এই বৃক্ষ রোপণ কর্মসূচি'র আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শর্মিষ্ঠা সেন গুপ্তা, এসময়ে তিনি তার বক্তব্যে বলেন, "বৈশ্বিক উষ্ণায়ন মোকাবেলায় এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব অপরিসীম। পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। আমাদের সবাইকে নিজেদের বাড়ির আঙিনায়, পতিত জমিতে অন্তত একটি করে হলেও গাছ লাগাতে হবে। ইনতেফা কোম্পানির  এই উদ্যোগ অত্যন্ত প্রশংসার যোগ্য।"

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেপুটি এরিয়া ম্যানেজার মোঃ ছানোয়ার হোসেন, এ সময়ে সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ্যাসিসট্যান্ট মারকেটিং অফিসার জাকির হোসেন, সিনিয়র টেরিটোরি অফিসার ফিসারিজ মোঃ আব্দুল্লা আল মামুন।

গাছের চারা হাতে পেয়ে কৃষকেরা উচ্ছাস প্রকাশ করে জানায়, এখন থেকে তারা নিয়মিত গাছগুলোর যত্ন নেবে এবং তাদের পরিবার ও বন্ধুদেরও বৃক্ষরোপণে উৎসাহিত করবে। গাছের উপকারিতা সম্পর্কে সচেতনতা তাদের মধ্যে গাছ লাগানোর প্রতি এক নতুন দায়িত্ববোধ তৈরি করেছে বলে উল্লেখ করেন।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর