ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারকে নতুন পদে বদলি মধ্যপ্রাচ্যে উত্তাপ: বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৭ ডলার হরমুজে নতুন নৌপথ: ওমানের আঞ্চলিক বৈঠক স্থগিত দেশে ফিরে ইতালিতে হামলার বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী বাঁধন ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে

বজ্রপাত নিরোধনে তালগাছের চারা রোপণ


  • আপলোড সময় : রবিবার ০৩ আগস্ট, ২০২৫ সময় : ৫:০৭ পিএম

লালমনিরহাট প্রতিনিধি:

লালমনিরহাট সদর উপজেলার সাপটানা, মাঝাপাড়া ও মহেন্দ্রনগর ইউনিয়নের সংযোগ সড়কে বজ্রপাত নিরোধনে ৫০০টি তালগাছের চারা রোপণ করা হয়েছে। রবিবার (৩ আগস্ট) স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি-এর ক্রপ কেয়ার ডিভিশনের, বাস্তবায়নে এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. মো. সাইখুল আরিফিন।

এ সময় আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোনীতা দাস, উপজেলা কৃষি কর্মকর্তা খন্দকার সোহায়েল আহমেদ, স্কয়ার ক্রপ কেয়ার ডিভিশনের ম্যানেজার কৃষিবিদ মো. মোস্তাফিজুর রহমান, সেলস ম্যানেজার মো. মিজানুর রহমান, আঞ্চলিক সেলস ম্যানেজার মুরাদ হোসেন,ফিল্ড ম্যানেজার আবু খালেক সহ স্থানীয় কৃষক-কৃষাণীরা।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. মো. সাইখুল আরিফিন বলেন, সম্প্রতিক সময়ে বজ্রপাতের ঝুঁকি অনেক বেড়েছে। লালমনিরহাট বজ্রপাতে প্রাণহানির ঘটনা ঘটছে। বজ্রপাতের ঝুঁকি কমাতে লালমনিরহাটে স্কয়ার ফার্মাসিউটিক্যালস্ পি এল সি, ক্রপ কেয়ার ডিভিশন প্রকল্পের আওতায় লালমনিরহাটের  সদর উপজেলার কৃষিপ্রধান এলাকায় সড়কের ধারে তালগাছ রোপণের উদ্যোগ নেয়

সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বলেন, তালগাছের চারা বড় হলে বজ্রপাত নিরোধে যেমন সহায়ক হবে, তেমনি এই সড়কটি হয়ে উঠবে দৃষ্টিনন্দন এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসির ক্রপ কেয়ার ডিভিশনের কর্মকর্তারা জানিয়েছেন, চলতি বছরে মোট ১০ হাজার তালগাছের চারা রোপণের পরিকল্পনা রয়েছে।

নুরুল ফেরদৌস

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর