ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারকে নতুন পদে বদলি মধ্যপ্রাচ্যে উত্তাপ: বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৭ ডলার হরমুজে নতুন নৌপথ: ওমানের আঞ্চলিক বৈঠক স্থগিত দেশে ফিরে ইতালিতে হামলার বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী বাঁধন ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে

টাঙ্গাইলের সখিপুরে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন


  • আপলোড সময় : রবিবার ০৩ আগস্ট, ২০২৫ সময় : ৮:২৮ পিএম

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলের সখিপুর উপজেলায় স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী হত্যার ঘটনা ঘটেছে। ৩ জুলাই(রোববার) সকালে উপজেলার পৌরসভার জেলখানা মোড় এলাকায় ঘটনা ঘটে বলে সখীপুর থানার ওসি মোহাম্মদ আবুল কালাম ভূইয়া জানান।

নিহত কাকলি (৩৫) উপজেলার মুচারিয়া পাথার এলাকার মৃত আবদুস ছবুর মিয়ার মেয়ে। এ ঘটনায় স্বামী ৪০ বছর বয়সী মেহেদী হাসানকে একমাত্র আসামি করে কাকলীর ভাই বাদল মিয়া বাদী হয়ে সখীপুর থানায় হত্যা মামলা করেছেন।


এ ঘটনার পর অভিযুক্ত মেহেদী হাসান পালিয়ে গেছেন। নিহত কাকলি স্বামী-স্ত্রী ও দুই সন্তানসহ জেলখানা মোড়ে একটি বাসা ভাড়া নিয়ে বসবাস করতেন।স্থানীয়রাদের বরাতে ওসি জানায়, মেহেদী হাসান ও কাকলির মধ্যে দীর্ঘদিন ধরেই পারিবারিক কলহ চলছিল। রোববার সকালে কথা-কাটাকাটির একপর্যায়ে মেহেদী ঘরের মাংস কাটার ছুরি দিয়ে কাকলির শরীরের উপর্যুপরি আঘাত করেন। এতে ঘটনাস্থলেই কাকলির মৃত্যু হয়। ঘটনার পর মেহেদী বাসা থেকে পালিয়ে যায়। খবর পেয়ে সখীপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। পরে তাকে সখীপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার ঘোষণা করেন।

 

ওসি মোহাম্মদ আবুল কালাম ভূইয়া বলেন, পারিবারিক কলহের জের ধরে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।


এ সম্পর্কিত আরো খবর