ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

কিশোরগঞ্জ জেলার স্বেচ্ছাসেবক দলের তৃণমূল নেতৃবৃন্দের সঙ্গে কেন্দ্রীয় নেতাদের মতবিনিময়


  • আপলোড সময় : সোমবার ০৪ আগস্ট, ২০২৫ সময় : ৫:৪২ পিএম

ভৈরব প্রতিনিধি:

দেশব্যাপী বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে কিশোরগঞ্জ জেলার তৃণমূলের নেতৃবৃন্দের সাথে মতবনিময় সভা করেছেন দলের কেন্দ্রীয় নেতারা। আজ ৪আগষ্ট, সোমবার বেলা ১১টায় কিশোরগঞ্জের ভৈরবে জিল্লুর রহমান পৌর মিলনাতয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

ওই মতবিময় সভায় কিশোরগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু নাছের সুমনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রাজিব আহসান এবং প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি ইয়াছিন আলী।

 

কিশোরগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শহিদুল্লাহ কায়সারের সঞ্চালনায় ওই মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ফখরুল ইসলাম রবিন, যুগ্ম-সাধারণ সম্পাদক গালিব ইমতিয়াজ নাহিদ, সহ-সাধারণ সম্পাদক মরতুজা বশির আপেল, সহ-সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার শাহাবুদ্দিন সাবু, সহ-সমাজ সেবা বিষয়ক সম্পাদক ফয়সাল আহমেদ পলাশ, সহ-ধর্ম বিষয়ক সম্পাদক হাজী মোকারম হোসেন প্রমুখ।

এসময় ভৈরব উপজেলা স্বেচ্ছায় দলের আহবায়ক আলহাজ্ব নিয়াজ মোর্শেদ আংঙ্গুর, সদস্য সচিব: মো. আরিফুল হক সুজন, মো. জাকির হোসেন, পৌর স্বেচ্ছাসেবক দল হাজী সাজ্জাদ হোসেন মামুন, সদস্য সচিব মীর রাজন আহম্মেদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মো. আরমান হোসেন চঞ্চল, মিজানুর রহমান, এহসানুল হক পিন্টু, আলি হাবিব সুজন, সোহাগ খান, মো. মোবারক হোসেন সবুজ, মো. কাউছার আহম্মদ, ফারুক মিয়া, ভৈরব পৌর কমিটির যুগ্ম আহবায়ক কাউছার আহম্মাদ, গোলাম কিবরিয়া রসি, খায়রুল ইসলাম পাভেল, ইমতিয়াজ আহমেদ কাকন, শাহ আলম, মো. গোলাপ, ফরহাদ মিয়া সহ দলের তৃণমূল পর্যায়ে নেতাকর্মীরা।

 

বক্তারা তৃণমুলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, তারা যেন কোন প্রকার বিতর্কিত কাজে নিজেদের জড়িত না করে ধৈর্য্যরে সাথে স্থানীয় জনগণ ভোটারদের মন জয় করেন এই নির্দেশনা দেন।  বক্তারা আরও বলেন, চব্বিশের জুলাই-আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে হাজারো শহীদের রক্তে রঞ্জিত এই নতুন বাংলাদেশে, আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের নেতৃত্বে শোষণ-বৈষম্যহীন রাষ্ট্রব্যবস্থা বিনির্মাণে সহযোগী হওয়ার আহ্বান জানান এবং সবসময় সর্তক থেকে সাধারণ মানুষের জন্য কাজ করেন।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর