ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারকে নতুন পদে বদলি মধ্যপ্রাচ্যে উত্তাপ: বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৭ ডলার হরমুজে নতুন নৌপথ: ওমানের আঞ্চলিক বৈঠক স্থগিত দেশে ফিরে ইতালিতে হামলার বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী বাঁধন ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে

হাতীবান্ধায় বন্যায় ক্ষতিগ্রস্ত বাঁধ ও সড়ক মেরামত করবে সেনাবাহিনী


  • আপলোড সময় : সোমবার ০৪ আগস্ট, ২০২৫ সময় : ৫:৪৪ পিএম

লালমনিরহাট প্রতিনিধি।।

লালমনিরহাটে জেলা হাতীবান্ধা উপজেলা বন্যায় ক্ষতিগ্রস্ত অস্থায়ী বাঁধ সড়কসমূহ মেরামতে সহযোগিতা করবে বাংলাদেশ সেনাবাহিনী। সোমবার দুপুরে হাতীবান্ধা উপজেলার সিঙ্গিমারী ইউনিয়নের ধুবনী গ্রামে ত্রাণ বিতরণ পরিদর্শনকালে তথ্য জানান রংপুর এরিয়া কমান্ডার ৬৬ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মোহাম্মদ কামরুল হাসান।

তিনি বলেন, বন্যা একটি প্রাকৃতিক দুর্যোগ। এটি মোকাবেলায় পানি উন্নয়ন বোর্ড, স্থানীয় প্রশাসন সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে কাজ করতে হবে। সেনাবাহিনীর প্রকৌশলীরা দ্রুত ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে প্রয়োজনীয় পরিকল্পনা নেবেন। পরিদর্শন শেষে তিনি পানিবন্দি মানুষদের সঙ্গে কথা বলেন এবং স্থানীয় বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।

এদিকে, তিস্তা নদীর পানি ধীরে ধীরে কমলেও লালমনিরহাটের নদী তীরবর্তী এলাকার মানুষের দুর্ভোগ বেড়েই চলেছে। প্লাবিত হয়েছে বিস্তীর্ণ নিম্নাঞ্চল, নষ্ট হয়েছে ফসলের মাঠ পুকুর, হাজারো পরিবার এখনো পানিবন্দি।

পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তথ্য অনুযায়ী, সোমবার সকাল ৯টায় তিস্তা ব্যারাজ পয়েন্টে পানির উচ্চতা ছিল ৫২. মিটার, যা বিপৎসীমার সেন্টিমিটার নিচে। এর আগে রোববার সকাল ৬টায় পানি বিপৎসীমার সেন্টিমিটার ওপরে উঠেছিল।

পাউবোর নির্বাহী প্রকৌশলী শুণীল কুমার বলেন, তিস্তার পানি কিছুটা কমলেও এখনো নিম্নাঞ্চলে সতর্কতা জারি রয়েছে। আগামী দুই-তিন দিন পরিস্থিতি এমনই থাকতে পারে।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর