ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬,  ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

দশমিনায় মৎস্যজীবী লীগের নেতাকে গ্রেপ্তার


  • আপলোড সময় : সোমবার ০৪ আগস্ট, ২০২৫ সময় : ৬:৩৪ পিএম

দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি

 দশমিনায় অপারেশন ডেভিল হান্টে মোঃনিজাম খলিফা (৪৫) নামে এক মৎস্যজীবী লীগের নেতাকে গ্রেপ্তার করেছে দশমিনা থানা পুলিশ। সোমবার প্রথম প্রহরের দেড়টার দিকে উপজেলার সদর ইউনিয়ন আরজবেগী এলাকার তার নিজ বসত ঘর থেকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত-মোঃ মিজান খলিফা (৪৫) উপজেলার  সদর ইউনিয়নের আরজবেগী এলাকার খলিফা বাড়ির মৃত্যু আলি ওসমান খলিফার ছেলে। তিনি উপজেলা মৎস্যজীবী লীগের সহ-সভাপতি পদে দায়িত্বে রয়েছেন।

থানা পুলিশ সূত্রে জানা যায়, ২০২২ সালের ৬ মার্চ বিকেলে উপজেলার বেতাগী সানকিপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে  ইউনিয়ন বিএনপির কাউন্সিল চলাকালীন অবস্থায় আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ভংচুর, সন্ত্রাসী হামলায় বিএনপির অনেক নেতাকর্মীরা  আহত হয়।

এরপর ওই ঘটনায় উপজেলার বেতাগী সানকিপুর ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ড  বিএনপির সাধারণ সম্পাদক সবুজ ঢালী বাদী হয়ে গত চলতি বছরের ফেব্রুয়ারী মাসের ১৩ তারিখ দশমিনা থানায় পটুয়াখালী-৩ আসনের সাবেক সংসদ সদস্য এসএম শাহজাদা সাজু সহ আ'লীগের অর্ধশতাধিক নেতা কর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

পরে সোমবার প্রথম প্রহরের রাত দেড়টার দিকে ওই মামলায় দশমিনা থানা পুলিশ অপারেশন ডেভিল হান্ট অভিযান পরিচলন করে মামালার এজাহারের সন্দিগ্ধ আসামি উপজেলা মৎস্যজীবীলীগের সহ-সভাপতি মোঃ নিজাম খলিফাকে তার নিজ  বসতঘর থেকে গ্রেপ্তার করা হয়েছে।

দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম জানান, মোঃ নিজাম খলিফাকে তার নিজ বসতঘর থেকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। বাকি আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলোমান আছে।

 

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর