ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারকে নতুন পদে বদলি মধ্যপ্রাচ্যে উত্তাপ: বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৭ ডলার হরমুজে নতুন নৌপথ: ওমানের আঞ্চলিক বৈঠক স্থগিত দেশে ফিরে ইতালিতে হামলার বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী বাঁধন ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে

কোটালীপাড়ায় বিএনপি ও তার অঙ্গসংগঠনের বিজয় র‍্যালি


  • আপলোড সময় : মঙ্গলবার ০৫ আগস্ট, ২০২৫ সময় : ২:২০ পিএম

কোটালীপাড়া(গোপালগঞ্জ) প্রতিনিধিঃ

দীর্ঘ লড়াই আর সংগ্রামের পর, ৫ই আগস্ট আওয়ামী ফ্যাসিবাদের পতন হলো। ছাত্র-জনতার বিজয় এলো। এই ঐতিহাসিক দিনটি স্মরণীয় করে রাখতে, গোপালগঞ্জের কোটালীপাড়ায় উপজেলা বিএনপি ও তার অঙ্গসংগঠন এক বিজয় র‍্যালির আয়োজন করে। আজ মঙ্গলবার সকাল ১১টায় কোটালীপাড়া পৌর মার্কেট থেকে র‍্যালিটি শুরু হয় এবং উপজেলা শিল্পকলা একাডেমি চত্বরে গিয়ে শেষ হয়।

এই র‍্যালিতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি এস. এম. মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আবুল বাসার হাওলাদার, পৌর বিএনপির সভাপতি ইউসুফ আলী দাড়িয়া, পৌর বিএনপির সাধারণ সম্পাদক অলিউর রহমান হাওলাদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহাবুব আলী খান, সদস্য সচিব মান্নান শেখ, এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক লালন শেখ, সহ বিভিন্ন নেতৃবৃন্দ তাদের বক্তব্যে গণঅভ্যুত্থানের গুরুত্ব তুলে ধরেন । এই র‍্যালির মাধ্যমে জনগণ তাদের ঐক্য এবং গণতান্ত্রিক অধিকারের প্রতি তাদের সংকল্প পুনর্ব্যক্ত করে।

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর