ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহীদ রথিনের সমাধি সৌধে শ্রদ্ধা নিবেদন


  • আপলোড সময় : মঙ্গলবার ০৫ আগস্ট, ২০২৫ সময় : ২:৩১ পিএম

কোটালীপাড়া(গোপালগঞ্জ)প্রতিনিধি:

জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহীদ রথিন বিশ্বাসের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা প্রশাসন,থানা ও বিএনপি। আজ মঙ্গলবার (৫ আগস্ট) সকালে কোটালীপাড়া উপজেলা প্রশাসন,কোটালীপাড়া থানা ও উপজেলা এবং পৌর বিএনপির উপজেলার শুয়াগ্রামে রথিন বিশ্বাসের সমাধি সৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুম বিল্লাহ, কোটালীপাড়া থানার ওসি মোঃ আবুল কালাম আজাদ, উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার,পৌর বিএনপির সভাপতি ইউছুপ আলী দাড়িয়া,সাধারণ সম্পাদক ওলিউর রহমান হাওলাদার,উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম হাওলাদার,সাংগঠনিক সম্পাদক ছলেমান শেখ,শুয়াগ্রাম ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জাহাঙ্গীর খান উপস্থিত ছিলেন।

জানাগেছে,২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা দেশত্যাগের পর রথিন বিশ্বাস ছাত্র-জনতার সাথে বিজয় মিছিল নিয়ে সংসদ ভবনে প্রবেশ করে।এ সময় তার মাথায় একটি কাচ ভেঙ্গে পড়লে সে গুরুতর আহত হয়।এরপর তার সহযোদ্ধারা তাকে নিয়ে নিউরোসাইন্স ভর্তি করে।সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওই দিন রাতে রথিন বিশ্বাস মারা যায়।পরে তার মরদেহ কোটালীপাড়া উপজেলার শুয়াগ্রামে নিয়ে এসে বাড়ির উঠানে মা-বাবার কবরের পাশে খ্রিষ্টান ধর্মীয় বিধান মতে সমাহিত করা হয়।

রথিন বিশ্বাস শুয়াগ্রামের দানিয়েল বিশ্বাসের ছেলে।তারা দুই ভাই ও এক বোন।সে ঢাকার পশ্চিম রাজা বাজারের উইলিয়াম কেরি ইন্টারন্যাশনাল স্কুলের অফিস সহকারি পদে চাকরি করতেন।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুম বিল্লাহ বলেন,শহীদ রথিন বিশ্বাসসহ জুলাই অভ্যুত্থানে সকল নিহত ও আহতদের পাশে উপজেলা প্রশাসন আছে এবং থাকবে।#

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর