কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের
কটিয়াদীতে স্বৈরাচার পতন ও গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে কটিয়াদী উপজেলা
বিএনপি এবং পৌর বিএনপির আয়োজনে বিজয় মিছিল অনুষ্ঠিত হয়েছে।
৫
আগস্ট ২০২৫ইং রোজ মঙ্গলবার ১১ ঘটিকার সময় উপজেলা সদরের স্বপ্নকুঞ্জ কমিউনিটি সেন্টারের
সামনে থেকে শুরু কটিয়াদী উপজেলা মোড়, বাস স্ট্যান্ডসহ বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ
রাস্তা প্রদক্ষিণ করে। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন এর নেতৃত্বে
বিজয় মিছিলে আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ শফিকুল ইসলাম শফিক, সৈয়দ
আরেফিন তারা , সাংগঠনিক সম্পাদক হাজী মোহাম্মদ আলী, উপজেলা কৃষক দলের সভাপতি শাহজাহান
কবির,সাধারণ সম্পাদক বাবলু, পৌর বিএনপি'র সভাপতি আশরাফুল হক দাদন, সাধারণ সম্পাদক সাজেদুর
রহমান সজল সহ উপজেলা এবং পৌর বিএনপি বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এ
সময় বক্তারা ফ্যাসিস্ট হাসিনা এবং তার দোসরদের বর্বর কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানান সেই সাথে ২৪ এর গণহত্যায় দায়ীদের
দ্রুত বিচারের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করার আহ্বান জানান।
আকাশজমিন/আরআর