ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ২৭ Jul ২০২৬,  ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার রাজধানীতে ১৮ মন্ত্রী চলবেন এসকর্ট ছাড়া, বহাল থাকছে ৭ জনের সুবিধা সাতক্ষীরায় অপরিকল্পিত মৎস্য ঘের: পানিবন্দী হাজারও মানুষ, সড়ক-শিক্ষা প্রতিষ্ঠান প্লাবিত সাতক্ষীরার তিন হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত দুই চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দল ঘোষণা, নেই নাহিদ-লিটন সেনা কর্মকর্তাদের পদোন্নতি হোক মেধা ও যোগ্যতায়: প্রধানমন্ত্রী হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৬০ জামায়াত জোট ছাড়ার গুঞ্জন নাকচ করল নেজামে ইসলাম চলনবিলে অবাধে ব্যবহার হচ্ছে নিষিদ্ধ চায়নাদুয়ারী জাল লক্ষ্মীপুরে উৎসবমুখর পরিবেশে ধারণ হলো ‘ইত্যাদি’র বিশেষ পর্ব

মোহনগঞ্জে বালুবাহী নৌকা ডুবে ২ শ্রমিক নিখোঁজ


  • আপলোড সময় : মঙ্গলবার ০৫ আগস্ট, ২০২৫ সময় : ৪:৩২ পিএম

মোহনগঞ্জ (নেত্রকোণা) প্রতিনিধি:

নেত্রকোণার মোহনগঞ্জে ধলাই নদীতে বালুবাহী বাল্কহেড ডুবে দুই শ্রমিক নিখোঁজ রয়েছেন। ঘটনাস্থলে ফায়ারসার্ভিসের কর্মীরা উদ্ধার তৎপরতা চালাচ্ছেন। সোমবার (৪ আগস্ট)  রাত ৩টার দিকে উপজেলার আদর্শনগর বাজারের পাশে ধলাই নদীতে ওই বাল্কহেডটি ডুবে যায়।

নিখোঁজ দুই শ্রমিক হচ্ছেন, জেলার পূর্বধলা উপজেলার মো. জিয়া (২০) ও মো. মারুফ (২৪)।  মঙ্গলবার (৫ আগস্ট) এ রিপোর্ট লিখা পর্যন্ত (বিকেল ৩টা) ওই দুই শ্রমিকের সন্ধান পাওয়া যায়নি। মোহনগঞ্জ থানার ওসি মো. আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

মোহনগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার কামরুজ্জামান সুমন জানান, সোমবার রাতে জেলার পূর্বধলা থেকে বালুবাহী নৌযানটি মোহনগঞ্জের আশর্শনগর যাচ্ছিল। নৌযানটি কাছাকাছি পৌঁছালে ধলাই নদীতে প্রবল স্রোতের টানে তলিয়ে যায়। এসময় নৌযানে থাকা তিনজনের মধ্যে একজন সাঁতরে তীরে উঠে আসতে সমর্থ হন। অপর দুইজন নিখোঁজ হন।

আজ মঙ্গলবার সকালে ময়মনসিংহ থেকে ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালান। তবে ভারি বৃষ্টি আর নদীতে প্রবল স্রোত থাকার কারণে উদ্ধার তৎপরতা ব্যাহত হচ্ছে।

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর