ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারকে নতুন পদে বদলি মধ্যপ্রাচ্যে উত্তাপ: বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৭ ডলার হরমুজে নতুন নৌপথ: ওমানের আঞ্চলিক বৈঠক স্থগিত দেশে ফিরে ইতালিতে হামলার বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী বাঁধন ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে

নেত্রকোনায় দিনব্যাপী আয়োজনে জুলাই অভূত্থান দিবস পালিত


  • আপলোড সময় : মঙ্গলবার ০৫ আগস্ট, ২০২৫ সময় : ৫:৪৬ পিএম

নেত্রকোনা প্রতিনিধি

ঐতিহাসিক ৩৬ জুলাই জুলাই গণঅভ্যূত্থান দিবস উপলক্ষে মঙ্গলবার জেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যপী নানা কর্মসূচি পালিত হয়। আর এসব কর্মসূচিতে জেলা প্রশাসনের কর্মকর্তারা ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, জুলাই আন্দোলনে অংশগ্রহণকারী জুলাইযোদ্ধা, ছাত্র সমাজ, শহীদ পরিবারের সদস্য ও সাধারণ মানুষ অংশ নেন।

কর্মসূচির অংশ হিসেবে সকাল সাড়ে ন’টায় সদর উপজেলার নন্দীপুর-চরপাড়া গ্রামের শহীদ রমজানের কবরে পুষ্প স্তবক অর্পণ করেন জেলা প্রশাসক বনানী বিশ্বাস ও পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ। পরে সকাল সাড়ে ১০টায় জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ থেকে বের করা হয় বিজয় মিছিল। মিছিলটি শহরের পাবলিক হলে গিয়ে শেষ হয়। ১১টায় পাবলিক হলে অনুষ্ঠিত হয় ‘জুলাই শহীদ পরিবারের সদস্য ও জুলাইযোদ্ধাদের নিয়ে সম্মিলন’।

জেলা প্রশাসক বনানী বিশ্বাসের সভাপতিত্বে সম্মিলনে বক্তৃতা করেন: পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহফুজুল হক, বর্তমান যুগ্ম আহ্বায়ক এসএম মনিরুজ্জামান দুদু, জেলা জামায়েতে ইসলামীর আমীর মাওলানা ছাদেক আহমাদ হারিছ, প্রেসক্লাব সম্পাদক ম. কিবরিয়া চৌধুরী হেলিম, রাজনৈতিক নেতা মাওলানা আবু সায়েম খান, কমরেড সজীব সরকার রতন, গাজী আব্দুর রহিম, তারিক জামিল ফায়েজী, জুলাইযোদ্ধা শেখ হাসনাত জনি ও শহীদ রমজানের বাবা লিটন মিয়া প্রমুখ। অনুষ্ঠানে অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের ভিডিও-বার্তা প্রদর্শন ছাড়াও শহীদ পরিবারের সদস্য ও জুলাইযোদ্ধাদের হাতে জুলাই স্মৃতি ফাউন্ডেশনের শুভেচ্ছা উপহার তুলে দেয়া হয়। বিকেলে মোক্তারপাড়া মাঠে অনুষ্ঠিত হয় প্রীতি ফুটবল ম্যাচ। 

আকাশজমিন/আরআর 



এ সম্পর্কিত আরো খবর