ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

সাতক্ষীরার কুমিরায় বাস ও কাভার্ড ভ্যানের সংঘর্ষ, আহত ১৫


  • আপলোড সময় : মঙ্গলবার ০৫ আগস্ট, ২০২৫ সময় : ৮:৪১ পিএম

সাতক্ষীরা প্রতিনিধি:

সাতক্ষীরার পাটকেলঘাটায় যাত্রীবাহী বাস ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় ১৫ জন আহত হয়েছে। মঙ্গলবার (৫ আগস্ট) দুপুর আড়াইটার দিকে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের পাটকেলঘাটা কুমিরায় এ ঘটনা ঘটে।

 

স্থানীয়রা জানান, দুপুরে হঠাৎ প্রচণ্ড শব্দ হয়। যাত্রীবাহী রোজিনা পরিবহনের একটি বাস ও রং বহনকারী একটি কাভার্ড ভ্যানের সংঘর্ষ হয়েছে। এতে কাভার্ড ভ্যানচালকসহ বাসে থাকা বেশকিছু যাত্রী আহত হয়েছে।

পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান বলেন, খুলনা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাসটির বাম পাশের একটি চাকা হঠাৎ পাংচার হয়ে যায়। এ সময় সাতক্ষীরা থেকে খুলনাগামী একটি কাভার্ড ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আহত হন ১৫ জনের মতো। তাৎক্ষণিক তাদের উদ্ধার করে আশপাশের হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান তিনি।

আকাশজমিন/আরআর

 


এ সম্পর্কিত আরো খবর